1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে বিএনপির শক্তি প্রদর্শন: দুই যুগ পর আওয়ামী লীগের দুর্গে সমাবেশ, নেতাকর্মীদের উচ্ছ্বাস

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৬৬ বার পড়া হয়েছে

চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

আওয়ামী লীগের দুর্গ হিসেবে খ্যাত কুড়িগ্রামের চিলমারীতে প্রায় ২ যুগ পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রাষ্ট্র মেরামতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়ন ও সাংগঠনিক কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার দুপুরে কুড়িগ্রাম জেলা বিএনপি’র উদ্যোগে চিলমারী মহিলা ডিগ্রী কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

এদিকে প্রায় ২ যুগ পর অনুষ্ঠিত এ সমাবেশকে ঘিরে বিএনপি ও বিএনপি’র সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে। সমাবেশকে ঘিরে এদিন সকাল থেকে বিএনপি’র নেতা-কর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে সমাবেশ স্থলে সমবেত হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশ নেত্রী খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক জিয়ার নির্দেশনায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার জন্য কাজ করতে হবে।নেতাকর্মীদের বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে আপ্রাণ চেষ্টার মাধ্যমে ভোটারদের মন জয়করতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকারের শাসনামলে যারা নির্যাতিত, নিপীড়িত তারাই যেন চিলমারী উপজেলা শাখার আহ্বায়ক কমিটিতে স্থান পান সেই আবেদন জানান অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশে প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব আলহাজ¦ সোহেল হোসেন কায়কোবাদ। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আহ্বায়ক কমিটির ১ নং যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, ২ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!