1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে ৫০০ টি দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

  • প্রকাশের সময় : সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

চিলমারী প্রতিনিধিঃ

কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকা’র পৃষ্ঠপোষকতা, আইসিসি চিলমারীর বাস্তবায়ন ও মেধাবী কল্যাণ সংস্থার সার্বিক সহযোগিতায় প্রায় ৫ শতাধিক দুস্থ, অসহায় ও হতদরিদ্র মানুষের মধ্যে রমাদান করিম-২০২৫ উপলক্ষ্যে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (১০ মার্চ) সকালে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় রমনা বাজারে মেধাবী কল্যাণ সংস্থার অফিস থেকে চিলমারী উপজেলার ৬ টি ইউনিয়নের অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়।

আরসিসি চিলমারী ও মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব মোঃ নুরুল আলম উপস্থিত থেকে উক্ত খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় সংগঠনের অন্যান্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আসাদুজ্জামান, রেজাউল, সাকিব, মেহেদি, তৌহিদুল, লিটন প্রমুখ।

উপহার সামগ্রীতে ছিল চাল ১০ কেজি, সয়াবিন তেল ২ কেজি, ছোলা বুট ২ কেজি, মুগ ডাল ২ কেজি, লবণ ২ কেজি এবং চিনি ২ কেজি।

উপহার সামগ্রী প্রদান শেষে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নুরুল আলম বলেন, পবিত্র রমজান মাস উপলক্ষ্যে এ ধরনের সহযোগিতা নিশ্চিতভাবে সুবিধাপ্রাপ্ত এ এলাকার হতদরিদ্র মানুষজনের জন্য অনেক উপকার হবে। রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার প্রতি অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই যে, তারা এ এলাকার মানুষের কথা চিন্তা করে প্রতিবছর এ ধরনের সহযোগিতা করে আসছেন। তাদের সহযোগিতায় আমরা এভাবে অসহায় মানুষদের পাশে থাকতে চাই।

পবিত্র রমজান মাসে এমন উপহার পেয়ে খুশি প্রাপকরাও।

উল্লেখ্য, ২০১২ সালে মেধাবী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠালগ্ন থেকে এ অঞ্চলের পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে আসছে। এছাড়াও অসহায় ও দুস্থ মানুষের মাঝে বিভিন্ন সময় ত্রাণ সামগ্রী বিতরণ করে আসছে।

এবং আরসিসি চিলমারী রোটারি ক্লাব অফ মেট্রোপলিটন ঢাকার একটি অঙ্গ সহযোগী সংগঠন যা ইতোমধ্যে চিলমারীর অসহায় দরিদ্র মানুষদের পাশে বিভিন্ন ভাবে সহযোগিতা করে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!