1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

নিখোঁজ সন্তানের সন্ধান পেতে দ্বারে দ্বারে ঘুরছেন বাবা

  • প্রকাশের সময় : রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ৩৬১ বার পড়া হয়েছে

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে ২৬ দিন ধরে ইসলাম উদ্দিন (২৮) নামের এক দোকান কর্মচারী নিখোঁজ হয়েছেন। গত ১০ ফেব্রুয়ারি রৌমারী সদর বাজার থেকে নিখোঁজ হয়। পরে শনিবার রাতে থানায় একটি অভিযোগ করেন নিখোঁজ সন্তানের বাবা আকবর আলী। নিখোঁজ দোকান কর্মচারী উপজেলার শৌলমারী ইউনিয়নের বাউশমারী গ্রামের আকবর আলীর ছেলে।

রোববার দুপুরে নিখোঁজ সন্তানের বৃদ্ধ বাবা আকবর আলী বলেন, ১০ বছর ধরে রৌমারী বাজারের কদম আলী নামের এক ব্যবসায়ীর হার্ডওয়্যারের দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছে তার সন্তান ইসলাম উদ্দিন। গত ১০ ফেব্রুয়ারি সকাল ৯টার দিকে প্রতিদিনের ন্যায় ওই দোকানে কর্মে যান তার সন্তান। ওইদিন রাতে বাড়িতে ফেরায় কথা থাকলেও ফিরেননি তিনি। খোঁজাখোঁজির একপর্যায়ে দোকান মালিক কদম আলীর কাছে গিয়ে জানতে চান তার সন্তান কোথায়? তখন দোকান মালিক কদম আলী তাকে বলেন, আমি কিছু জানি না। এরপর বিভিন্ন জায়গায় খোঁজাখোঁজি করেও কোনো সন্ধান না পেয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগি বাবা আকবর আলী।

তিনি আরও বলেন, ‘আমরা গরিব মানুষ, কার কাছে গেলে সন্তানকে ফিরে পাবো।’ এ নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন তিনি।
বিষয়টি নিয়ে কথা হয় দোকান মালিক কদম আলীর সঙ্গে। তার দাবি, ইসলাম উদ্দিন ও নুর আলম নামের দুই দোকান কর্মচারী যোসজসে টাকা নিয়ে পালিয়েছে। তবে এ বিষয়ে তিনিও একটি সাধারণ ডায়েরী করেছেন।

রৌমারী থানার ওসি (তদন্ত) নন্দলাল চৌধুরী জানান, বিষয়টি জানতে পেরে তথ্যপ্রযুক্তির মাধ্যেমে লোকেশন ২০ ফেব্রুয়ারি পর্যন্ত দেখা গেছে কক্সবাজারে। তারপরও বিষয়টি দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!