1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

এনসিপির প্রশ্ন এড়িয়ে সংখ্যালঘু ইস্যুতে ভাঙা রেকর্ড বাজাল ভারত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

বাংলাদেশে ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি’ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে দেশটি বিশেষভাবে উদ্বিগ্ন।

শুক্রবার (৭ মার্চ) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ উদ্বেগের কথা জানান মুখপাত্র রণধীর জয়সোয়াল। এ সময় হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বলে উল্লেখ করেন তিনি।

জয়সোয়াল বলেন, ‘আমরা বারবার বলেছি যে হিন্দু এবং অন্য সংখ্যালঘুদের জানমাল এবং উপাসনালয় রক্ষার দায়িত্ব বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের।’

গত বছরের ৫ আগস্ট থেকে চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে ২,৩৭৪টি ঘটনার কথা উল্লেখ করেছেন জয়সোয়াল। তবে পুলিশ এর মধ্যে ১,২৫৪টি ঘটনা তদন্ত করেছে। তদন্তে দেখা গেছে, ঘটনাগুলোর ৯৮ শতাংশই ‘রাজনৈতিক কারণে’ সংঘটিত হয়েছে।

ঘটনাগুলোর পেছনের উদ্দেশ্য নিয়ে মাথা না ঘামিয়ে বরং সুবিচার নিশ্চিতের প্রতি জোর দিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা। তিনি বলেন, ‘এ  ধরনের বিভাজন না করে হত্যা, ভাঙচুর, সংঘর্ষের মতো অপরাধের জন্য বাংলাদেশ দায়ী ব্যক্তিদের তদন্তসাপেক্ষে বিচারের মুখোমুখি করবে বলে আশা করি।’

বাংলাদেশে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) নিয়েও প্রশ্নের মুখোমুখি হতে হয় জয়সোয়ালকে। তবে সে প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে এই মুখপাত্র বলেন, ‘আমরা এমন এক স্থিতিশীল, শান্তিপূর্ণ, বহুত্ববাদী, প্রগতিশীল বাংলাদেশের পাশে থাকতে চাই, যেখানে গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে সব সমস্যার সমাধান হয়।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!