1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক

লটারিতে ২ কোটি দিরহাম জিতলেন বাংলাদেশি প্রবাসী জাহাঙ্গীর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতে লটারিতে ২ কোটি দিরহাম জিতেছেন প্রবাসী এক বাংলাদেশি। বাংলাদেশি মুদ্রায় যা ৬৬ কোটি ১৪ লাখ টাকারও বেশি। তার নাম জাহাঙ্গীর আলম। তিনি দুবাইতে থাকেন।

গতকাল সোমবার (৩ মার্চ) ‘আবুধাবি বিগ টিকিট’ নামে ওই লটারির ড্র অনুষ্ঠিত হয়। জাহাঙ্গীরের টিকিট নম্বর ১৩৪৪৬৮। গত ১১ ফেব্রুয়ারি তিনি টিকিটটি কিনেছিলেন।

৪৪ বছর বয়সি জাহাঙ্গীর জাহাজ নির্মাণ শিল্পের একজন কর্মী। তিনি গত ছয় বছর ধরে দুবাইতে বসবাস করছেন। গত তিন বছর ধরে তিনি প্রতি মাসে ১৪ জন বন্ধুর সঙ্গে বিগ টিকেট ড্রতে অংশগ্রহণ করেছেন।

পুরস্কার জেতার পর জাহাঙ্গীরের নম্বরে ফোন করা হয়।

জাহাঙ্গীর বলেন, আমার ফোনে যখন কল আসে, তখন আমি নামাজ পড়ছিলাম। আমি বাইরে আসার পর আমার এক বন্ধু আমাকে এই অবিশ্বাস্য খবরটি জানায়। খবরটি শুনে আমি আনন্দে অভিভূত হয়ে পড়ি।

তিনি বলেন, এ জয় কেবল আমার নয়, এটি আরও ১৪ জনের এবং তাদের পরিবারেরও অর্জন।

জাহাঙ্গীর জানান, এ অর্থ দিয়ে তিনি বন্ধুদের সঙ্গে দুবাইতে ছোট পরিসরে একটি ব্যবসা শুরু করতে চান।

তিনি এও বলেন, ‘আমি অবশ্যই টিকিট কিনতে থাকব। আশা করি আমার গল্প এই অবিশ্বাস্য যাত্রায় অংশ নিতে অন্যদেরও অনুপ্রাণিত করবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!