নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ২২ ফেব্রুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হয়েছে TEDx Bangladesh Agricultural University 2025। “The Renaissance of a Nation” থিমকে সামনে রেখে আয়োজিত এই ইভেন্টে সমাজ, প্রযুক্তি, উদ্ভাবন ও নাগরিক সম্পৃক্ততা নিয়ে আলোচনা করেছেন দেশের বিভিন্ন খ্যাতনামা ব্যক্তিত্ব।
TEDx একটি স্বতন্ত্রভাবে পরিচালিত TED ইভেন্ট, যা নতুন চিন্তা ও উদ্ভাবন ছড়িয়ে দিতে বিশ্বব্যাপী আয়োজিত হয়। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২২ সালে প্রথমবার TEDx ইভেন্ট আয়োজন করে বাকৃবি ক্যারিয়ার ক্লাব (BAUCC) তারই ধারাবাহিকতায়, এবারও একই আয়োজক এই অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে তরুণ প্রজন্ম ও চিন্তাবিদরা একত্রিত হয়ে ভবিষ্যতের বাংলাদেশ নিয়ে তাদের ভাবনা ও পরিকল্পনা শেয়ার করেন।
ইভেন্টে বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন ক্ষেত্রের স্বনামধন্য ব্যক্তিত্বরা, যারা তাদের অভিজ্ঞতা ও অনুপ্রেরণামূলক গল্প শেয়ার করেছেন। তাদের মধ্যে আফজাল হোসেন – অভিনেতা, আশেক মাহফুজ – পুষ্টিবিদ,আশফাক নিপুন– চলচ্চিত্রকার, ইমতিয়াজ ইলাহী-আয়রন ম্যান, কাজী নওশাবা আহমেদ- অভিনেত্রী,ফারহান সাদিক- কন্টেন্ট ক্রিয়েটর,নাজিম উদ দৌলা- লেখক, আবদুল মোমিন – প্রসিদ্ধ ফটোগ্রাফার, মুজাহিদুল ইসলাম জাহিদ– কৃষি উদ্যোক্তা
ইভেন্টটি শুধুমাত্র বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং অংশগ্রহণকারীদের জন্য এটি একটি মুক্ত আলোচনা ও নেটওয়ার্কিংয়ের সুযোগ তৈরি করে। তরুণ শিক্ষার্থী, গবেষক ও উদ্যোক্তারা দেশের উন্নয়ন, উদ্ভাবন ও নাগরিক সম্পৃক্ততার নতুন দিগন্ত উন্মোচন করেছেন।
TEDx ইভেন্টের বিশেষত্ব হলো এর বক্তব্য গুলো আন্তর্জাতিকভাবে ছড়িয়ে পড়ার সুযোগ। এই অনুষ্ঠানে বক্তাদের মূল্যবান বক্তব্য ধারণ করে TEDx Talks ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। যা বিশ্বজুড়ে দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
এই আয়োজন সফল করতে সহযোগিতায় ছিল তাদের মধ্যে: GAIN – Global Alliance for Improved Nutrition, Ingenious Crop Science Limited
অন্যান্য পার্টনার: Partex Clean Tissue, Hoovers Agrovet Limited
TEDxBangladesh Agricultural University 2025 ছিল একটি চিন্তাশীল ও উদ্ভাবনী অভিজ্ঞতা যা তরুণদের অনুপ্রেরণা জোগাবে এবং নতুন দৃষ্টিভঙ্গি তৈরিতে ভূমিকা রাখবে। ভবিষ্যত বাংলাদেশ গঠনের পথে এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।
Leave a Reply