1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

৮৪ লাখ অ্যাকাউন্ট বন্ধ করল হোয়াটসঅ্যাপ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৮২ বার পড়া হয়েছে

প্রযুক্তি ডেস্ক:

৮৪ লাখ অ্যাকাউন্ট ডিলিট করে দিল হোয়াটসঅ্যাপ। বিপুল সংখ্যাক এই ব্যবহারকারীরা ভারতীয়। দেশটিতে বৃহত্তম সামাজিক যোগাযোগ মাধ্যম এটি। ঠিক কী কারণে এসব অ্যাকাউন্ট ডিলিট করা হয়েছে?

হোয়াটসঅ্যাপের মূল সংস্থা মেটা এই পদক্ষেপ নিয়েছে। প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান জালিয়াতি এবং অপব্যবহার বন্ধ করাই এর মূল উদ্দেশ্য। কোম্পানি বলছে, অনলাইন জালিয়াতি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এবং নিরাপদ পরিবেশ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হোয়াটসঅ্যাপের নিয়ম না মানার জন্য  ১.৬৬ মিলিয়ন অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পর্যালোচনার পরে অন্যান্য অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল।

ban

ব্যবহারকারীদের কোনও অভিযোগ ছাড়াই ১.৬ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নিজেই পর্যবেক্ষণের মাধ্যমে নিষিদ্ধ করেছে। আসলে, হোয়াটসঅ্যাপের কিছু নিয়ম ও শর্ত রয়েছে। যা অনুসরণ না করলে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রয়েছে কোম্পানির।

এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়াই বাল্ক মেসেজ পাঠানো, স্প্যামিং এবং প্রতারণামূলক কার্যকলাপ, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। একই মেসে এ ছাড়া স্থানীয় আইন লঙ্ঘনকারী অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

১০ হাজার ৭০৭ ব্যবহারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে ৯৩% ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়রানি, জালিয়াতি, বা সঠিক আচরণ সম্পর্কিত অভিযোগগুলোতে বিশেষ মনোযোগ দিয়েছে কোম্পানি।

কোম্পানির পক্ষে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটিকে নিরাপদ ও নির্ভরযোগ্য করতে হোয়াটসঅ্যাপ এই পদক্ষেপ নিয়েছে। লক্ষ লক্ষ অ্যাকাউন্টের ওপর মেটার নিষেধাজ্ঞা দর্শায় যে, সংস্থাটি জালিয়াতি ও অপব্যবহার প্রতিরোধে ক্রমাগত কঠোর পদক্ষেপ নিচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!