1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচে ভারতের জাতীয় সংগীত, বিতর্ক চরমে

  • প্রকাশের সময় : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে থেকেই নানা রকম বিতর্ক এর সাথে জুড়ে আছে। আইসিসির এ ইভেন্ট মাঠে গড়ানোর পরও বিতর্ক শেষ হওয়ার কোনো নাম নেই। প্রতিদিনই নিত্যনতুন বিতর্কিত বিষয় যোগ হচ্ছে। আজ অস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচেও হয়েছে এমনই এক ঘটনা।

নিজেদের প্রথম ম্যাচে আজ অস্ট্রেলিয়া মাঠে নেমেছে ইংল্যান্ডের বিপক্ষে। এবারের আসরে ইংল্যান্ডেরও প্রথম ম্যাচ এটি। দুই দল খেলা শুরুর আগে যখন জাতীয় সংগীত গাবেন তখনই হয়েছে ঘটনাটি।

ইংল্যান্ডের খেলোয়াড়েরা যখন জাতীয় সংগীত গাইতে লাইন ধরেন তখনই এই ঘটনা ঘটে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের স্পিকারে হঠাৎ করে ভারতের জাতীয় সংগীত জন গণ মন বেজে ওঠে। অবশ্য ভারতের জাতীয় সংগীত খুব বেশি সময় ধরে বাজেনি। ভুল বুঝতে পেরে সাথে সাথেই ভারতের জাতীয় সংগীত বন্ধ করে ইংল্যান্ডের সংগীত বাজানো হয়।

তবে যা হিও্যার তাই হয়েছে। সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে আজকের এই ঘটনা। এর আগে বাংলাদেশের বিপক্ষে ভারতের ম্যাচেও এক বিতর্কিত ঘটনা ঘটেছে। এ নিয়ে আইসিসির কাছে অভিযোগও দিয়েছে পিসিবি।

চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত ২০ ফেব্রুয়ারি মাঠে নেমেছিল ভারত-বাংলাদেশ। দুই দলের ম্যাচটি হয়েছে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। তবে এ দুই দলের ম্যাচ যখন সম্প্রচারিত হয়েছে তখন স্ক্রিনের উপরের দিকে বাঁ পাশে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির লোগো থাকলেও ছিল না পাকিস্তানের নাম।

সেখানে শুধু লেখা ছিল ‘চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫’। পুরো ম্যাচেই লোগোতে ছিল না পাকিস্তানের নাম। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর গের ম্যাচটিতে ঠিকই লোগোর নিচে পাকিস্তানের নাম ছিল। এদিকে ভারত-বাংলাদেশ ম্যাচে কেন পাকিস্তানের নাম থাকল না এ বিষয় নিয়ে আইসিসির কাছে অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

আইসিসির কাছে লেখা চিঠিতে এমন ঘটনার ব্যাখ্যা চেয়েছে পিসিবি। একই সঙ্গে এমন যেন আর না হয় সে নিশ্চয়তাও চাওয়া হয়েছে। এদিকে ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, আইসিসির পক্ষ থেকে বলা হয়েছে, কারিগরি ত্রুটির কারণেই এমন হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!