স্পোর্টস ডেস্ক:
আট বছর পর আয়োজিত চ্যাম্পিয়নস ট্রফির উদ্বোধনী ম্যাচে যে উত্তেজনা ছড়ানোর কথা ছিল তা কি পেরেছে? নিশ্চয়ই না।
২০১৭ সালের পর আয়োজিত এই আসর এবার বসেছে পাকিস্তানে। পাকিস্তান এই আসরে স্বাগতিক। আবার সবশেষ আসরে তারা চ্যাম্পিয়ন। ১৯৯৬ সালের পর ২৯ বছর পর তাদের মাটিতে আইসিসি ইভেন্ট। কত কত উপলক্ষ্য পাকিস্তানিদের জন্য এই ম্যাচকে ঘিরে। এই আসরকে ঘিরে।
অথচ ২২ গজে স্রেফ অসহায় আত্মসমর্পণে সব উৎসবে পানি ঢেলে দিলো মোহাম্মদ রিজওয়ানের দল। চ্যাম্পিয়নদের করাচির মাটিতে ধাক্কা দিয়ে প্রতিযোগিতা দারুণভাবে শুরু করলো নিউ জিল্যান্ড। আগে ব্যাটিং করতে নেমে নিউ জিল্যান্ড উইল ইয়ং ও টম লাথামের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান করে। জবাবে পাকিস্তানের ইনিংস আটকে যায় মাত্র ২৬০ রানে। ৬০ রানের বিশাল জয়ে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির আসর শুরু করল কিউইরা।
Leave a Reply