1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

বঙ্গবন্ধু স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ

  • প্রকাশের সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

দেশের অন্যতম প্রধান ও ঐতিহাসিক ভেন্যু পল্টনস্থ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।এই স্টেডিয়ামের নতুন নামকরণ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ (শনিবার) জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি স্বাক্ষরিত চিঠিতে ভেন্যুটির নতুন নামকরণ হয়েছে ‘জাতীয় স্টেডিয়াম, ঢাকা’।

এখন থেকে এই স্টেডিয়ামটি ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত হবে। এর আগে এই স্টেডিয়ামটি ‘ঢাকা স্টেডিয়াম’ নামে পরিচিত ছিল। পরে আওয়ামী লীগ সরকারের আমলে এর নাম পরিবর্তন করে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম করা হয়।

১৯৫৪ সালে নির্মিত এই স্টেডিয়াম দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রীড়াঙ্গনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এক সময় এখানে ক্রিকেট, ফুটবলসহ বিভিন্ন ধরনের খেলাধুলা অনুষ্ঠিত হতো। বর্তমানে এটি মূলত ফুটবল ও অ্যাথলেটিকসের জন্য ব্যবহৃত হচ্ছে।

প্রায় ৩৬ হাজার দর্শক ধারণক্ষমতার এই স্টেডিয়াম বাংলাদেশের ক্রীড়াপ্রেমীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাম পরিবর্তনের ফলে এর ব্যবহারে কোনো পরিবর্তন আসবে কি না, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!