1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২৮ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ফুরাতে চলেছে অপেক্ষার প্রহর। চলতি মাসের ১৯ তারিখে পর্দা উঠছে মিনি বিশ্বকাপ খ্যাত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের। এরইমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। পুরো স্কোয়াডসহ আছেন কোচিং স্টাফের সদস্যরাও।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টায় হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে লাল-সবুজের প্রতিনিধিরা। পরে বাংলাদেশ দল উড়াল দেয় দুবাইয়ের উদ্দেশে। সেখানে গিয়ে ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

দেশ ছাড়ার আগে ভক্ত-সমর্থকদের কাছে দোয়া চেয়ে পেসার নাহিদ রানা জানান, ভালো কিছুই হবে। টিম বাস থেকে শুরু করে বিমানবন্দর পর্যন্ত, পুরো দলকেই লেগেছে বেশ ফুরফুরে। বড় টুর্নামেন্টের আগে আত্মবিশ্বাসী থাকা বেশ জরুরি।

এদিকে দলের বাইরে থাকা দুই পেসার হাসান মাহমুদ এবং খালেদ আহমেদও দুবাইয়ের বিমান ধরবেন আজকে। হাসান এবং খালেদের গন্তব্য দুবাই পর্যন্ত। দলীয় অনুশীলনে বাড়তি অপশন যোগ করার লক্ষ্যেই তাদের উড়িয়ে নেওয়া হচ্ছে বলে জানা গেছে। পরে ২০ ফেব্রুয়ারি দুবাই থেকে এই দুই ক্রিকেটার আবারও ঢাকায় পা রাখবেন।

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। মূল আয়োজক পাকিস্তান হলেও হাইব্রিড মডেলে ভারত খেলবে দুবাইয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ ভারত। আগামী ২০ ফেব্রুয়ারি মুখোমুখি হবে দুদল। এছাড়া ১৭ তারিখ একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা। তবে ৮ দলের টুর্নামেন্টে বাংলাদেশের গ্রুপে আছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড।

দল নিয়ে আশাবাদী নাজমুল হোসেন শান্ত বলেন, টুর্নামেন্টে যে ৮ দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা রাখে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি। দলের জন্য মনে হয় না এটি বাড়তি চাপ হবে। কারণ, তারাও (স্কোয়াডের সদস্যরা) সেটি চায়। সবার মধ্যে আত্মবিশ্বাস আছে। সবাই মিলে দল হয়ে খেলতে পারলে, যেকোনো ম্যাচ জেতা সম্ভব। প্রতিপক্ষ নিয়ে ভাবছি না।

বাংলাদেশ দল: তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা এবং তাসকিন আহমেদ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!