1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে চিলমারীতে বিক্ষোভ-মিছিল

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২৩২ বার পড়া হয়েছে

চিলমারী প্রতিনিধি:

গাজীপুরে হামলায় আবুল কাশেম নামে এক শিক্ষার্থী নিহতের ঘটনায় আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ-মিছিল বের করেছে কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ছাত্র-জনতা। 

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯ টায় উপজেলার থানাহাট কলেজ মোড় থেকে শুরু করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এলএসডি
গোডাউন মোড়ে এসে বক্তব্য প্রদানের মাধ্যমে শেষ হয় মিছিলটি।

এসময় তারা- ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’; ‘আওয়ামী লীগের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’; ‘আমার ভাই কফিনে, খুনি কেন বাহিরে’; ‘ছাত্র-জনতার অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’; ‘হৈ হৈ রৈ রৈ, খুনি হাসিনা গেলি কই’; ‘মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ’; ‘আমার ভাইয়ের রক্ত, বৃথা যেতে দেব না’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা সংগঠক, আব্দুর রহমান পারভেজ, জেলা সদস্য লিটন ইসলাম সাকিব, আসাদুজ্জামান রিয়াদ, উপজেলা প্রতিনিধি মেহেদী হাসান শান্ত, রেজাউল করিম, সাব্বির আহমেদ সহ তরুণ ছাত্ররা।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক আব্দুর রহমান পারভেজ উপদেষ্টাদের উদ্দেশ্যে বলেন, ২ দিনের মধ্যে আ’ লীগ নিষিদ্ধ ও গাজীপুরে শহীদ কাসেম হত্যার সাথে জড়িত সকলে গ্রেফতার করতে হবে নয়তো ছাত্র সমাজ মেনে নিবে না। মনে রাখবেন আপনাদের ছাত্র সমাজ বসিয়েছে ক্ষমতায় বসিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!