1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

র‍্যাব বিলুপ্তি, বিজিবিকে শুধু সীমান্তরক্ষার কাজে ব্যবহারের সুপারিশ জাতিসংঘের

  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক: 

র‌্যাব বিলুপ্তি এবং গুরুতর লঙ্ঘনের সঙ্গে জড়িত নন এমন কর্মকর্তাদের নিজ নিজ ইউনিটে ফিরিয়ে আনার সুপারিশ করেছে জাতিসংঘ।

আজ বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশন (ওসিএইচসিআর) জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের নৃশংসতা নিয়ে এক প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে এ সুপারিশ করা হয়।

প্রতিবেদনে ওসিএইচসিআর বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীকে তাদের কাজ কেবল সীমান্ত নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ রাখার কথা বলেছে এবং ডিজিএফআইকে (প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তর) সামরিক গোয়েন্দা সংস্থার মধ্যে তাদের কাজ সীমাবদ্ধ রাখার পরামর্শ দিয়েছে।

এটি সরকারকে আগে যেসব কর্মকর্তা র‌্যাব, ডিজিএফআই বা ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখায় দায়িত্ব পালন করেছেন কিংবা ২০২৪ সালের আন্দোলন বা এর আগে অন্য কোনো আন্দোলন দমনে ভূমিকা রেখেছেন, তাদের কাউকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের জন্য মনোনীত না করতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমের সঙ্গে একমত হওয়ার আহ্বান জানিয়েছে।

হাইকমিশন এও বলেছে যে আন্দোলনরত জনতাকে ছত্রভঙ্গ করতে প্রাণঘাতী মেটাল লোড করা আগ্নেয়াস্ত্র বা গোলাবারুদ ব্যবহারের নির্দেশ দেওয়া যাবে না। কেবল গুরুতর আঘাত থেকে বাঁচতে বা প্রাণ রক্ষার্থে এটি ব্যবহারের অনুমতি দেওয়া যাবে।

এটি আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার কাজের অংশ হিসেবে পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রাণঘাতী মেটাল লোড করা শটগানসহ সজ্জিত হওয়া বন্ধের আহ্বান জানিয়েছে। সেইসঙ্গে পুলিশ কর্তৃক গণহারে মামলা ও গ্রেপ্তার বন্ধেরও আহ্বান জানানোর পাশাপাশি জাএকটি স্বাধীন নির্যাতন প্রতিরোধ ও আটক পর্যবেক্ষণ কর্মসূচি প্রতিষ্ঠা ও নির্যাতনবিরোধী ঐচ্ছিক প্রটোকল মেনে চলার বিষয়টিও বিবেচনার কথা জানানো হয়েছে।

পুলিশ বাহিনীতে নিয়োগ, পদোন্নতি, বদলি ও দায়িত্ব থেকে সরানোর প্রক্রিয়ার বিষয়ে জাতিসংঘ বলেছে যে এগুলি সরকার, বিরোধী দল এবং নাগরিক সমাজসহ স্বাধীন সদস্যদের সমন্বয়ে গঠিত একটি জাতীয় পুলিশ কমিশনের নেতৃত্বে হওয়া উচিত। এটি পুলিশি কার্যক্রম তত্ত্বাবধানের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়/পুলিশ বাহিনীর চেইন অব কমান্ডের বাইরে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠনেরও পরামর্শ দিয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!