1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে আম্পায়ার হিসেবে থাকছেন বাংলাদেশের শরফুদ্দৌলা”

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

অর্পন,নিজস্ব প্রতিনিধি:

চ্যাম্পিয়নস ট্রফির জন্য অপেক্ষা আর আট দিনের। আট বছর পর ফিরছে আট দলের এই ওয়ানডে টুর্নামেন্ট। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু সেই টুর্নামেন্টে কারা ম্যাচ পরিচালনা করবেন, সেটি আগেই জানিয়েছিল আইসিসি। কাল তারা চূড়ান্ত করেছে গ্রুপ পর্বে কোন ম্যাচে কারা থাকছেন ম্যাচ অফিশিয়াল হিসেবে সেটিও।

১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের চ্যাম্পিয়নস ট্রফির। সেই ম্যাচে মাঠের আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ। উদ্বোধনী ম্যাচটিতে তাঁর সঙ্গী ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবরো। এই ম্যাচে জোয়েল উইলসন টিভি আম্পায়ার ও অ্যালেক্স ওয়ার্ফ চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন। ম্যাচ রেফারি অ্যান্ড্রু পাইক্রফট।

শরফুদ্দৌলা গ্রুপ পর্বে অনফিল্ড আম্পায়ার হিসেবে দুটি ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। উদ্বোধনী ম্যাচের পর ২৬ ফেব্রুয়ারি লাহোরে আফগানিস্তান-ইংল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন বাংলাদেশের এই আম্পায়ার। সেদিন তাঁর সঙ্গী জোয়েল উইলসন।

এ ছাড়া ২১ ফেব্রুয়ারি করাচিতে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচে চতুর্থ আম্পায়ার ও ১ মার্চ করাচিতেই দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড ম্যাচে টিভি আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন শরফুদ্দৌলা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ার থাকছেন দক্ষিণ আফ্রিকার আড্রিয়ান হোল্ডস্টক ও অস্ট্রেলিয়ার পল রাইফেল। হোল্ডস্টক ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচেও আম্পায়ার থাকবেন। পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সেই ম্যাচের আরেক অনফিল্ড আম্পায়ার মাইকেল গফ। এর তিন দিন আগে রাওয়ালপিন্ডিতেই বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচে আম্পায়ারিং করবেন এহসান রাজা ও কুমার ধর্মসেনা।

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের ম্যাচের অফিশিয়াল:

২০ ফেব্রুয়ারি, বাংলাদেশ-ভারত, দুবাই
মাঠের আম্পায়ার: আড্রিয়ান হোল্ডস্টক ও পল রাইফেল
টিভি আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
ফোর্থ আম্পায়ার: মাইকেল গফ
ম্যাচ রেফারি: ডেভিড বুন

২৪ ফেব্রুয়ারি, বাংলাদেশ-নিউজিল্যান্ড, রাওয়ালপিন্ডি
মাঠের আম্পায়ার: এহসান রাজা ও কুমার ধর্মসেনা
টিভি আম্পায়ার: রড টাকার
ফোর্থ আম্পায়ার: জোয়েল উইলসন
ম্যাচ রেফারি: রঞ্জন মাদুগালে

২৭ ফেব্রুয়ারি, বাংলাদেশ-পাকিস্তান, রাওয়ালপিন্ডি
মাঠের আম্পায়ার: মাইকেল গফ ও আড্রিয়ান হোল্ডস্টক
টিভি আম্পায়ার: পল রাইফেল
ফোর্থ আম্পায়ার: রিচার্ড ইলিংওয়ার্থ
ম্যাচ রেফারি: ডেভিড বুন

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!