নাগেশ্বরী, (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের নাগেশ্বরীতে বিশেষ অভিযানে মোহাম্মদ মাসুদ (৩৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নাগেশ্বরীর আরকেডিয়া ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি নাগেশ্বরী পৌরসভার ১নং ওয়ার্ডের বাগডাঙ্গা পীরবাড়ি ফকিরটারী গ্রামের বাসিন্দা এবং মৃত সৈয়দ আলীর ছেলে।
নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টি নিশ্চিত করে জানান, মোহাম্মদ মাসুদের বিরুদ্ধে থানায় ১/২/২৫ নম্বর মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
আইনি প্রক্রিয়া অনুসারে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
Leave a Reply