1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আবুধাবিতে প্রথমবারের মতো সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ওয়াকওয়ে চালু

  • প্রকাশের সময় : শনিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৫৯ বার পড়া হয়েছে

গালফ নিউজ

আবুধাবিতে প্রথমবারের মতো সম্পূর্ণ শীতাতপনিয়ন্ত্রিত ওয়াকওয়ে চালু করা হয়েছে। শহরের উষ্ণ আবহাওয়ায় নাগরিক জীবনকে আরও স্বস্তিদায়ক করতে এই নতুন উদ্যোগ নেওয়া হয়েছে।

আল নাহিয়ান এলাকায় আল মামুরা ভবনের কাছে অবস্থিত এই ওয়াকওয়েতে আধুনিক শীতলীকরণ ব্যবস্থা যুক্ত করা হয়েছে। এটি সারা বছর ২৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ধরে রাখবে।

আবুধাবির ডিপার্টমেন্ট অব মিউনিসিপ্যালিটিজ অ্যান্ড ট্রান্সপোর্ট থেকে চালু করা এই প্রকল্পের লক্ষ্য বাসিন্দা ও দর্শনার্থীদের জন্য এমন একটি আরামদায়ক হাঁটার অভিজ্ঞতা তৈরি করা, যা গ্রীষ্মের তীব্র গরমেও স্বস্তিদায়ক থাকবে।

জলবায়ু নিয়ন্ত্রণের পাশাপাশি, এই ওয়াকওয়েতে সারা বছর ব্যবহারের উপযোগী দোকান, ক্যাফে এবং বসার জায়গা রয়েছে। এর উদ্ভাবনী নকশা ঠান্ডা বাতাস ধরে রাখার পাশাপাশি প্রাকৃতিকভাবে সূর্যের আলো প্রবেশের সুযোগ দেয়।

শহরের কোলাহল থেকে সুরক্ষিত একটি শান্ত পরিবেশ নিশ্চিত করতে ওয়াকোয়ের দেয়ালে উন্নত শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

এটি শহরের জনপরিসরে অত্যাধুনিক প্রযুক্তির সংযোজনের লক্ষ্যে নেওয়া বৃহত্তর পরিকল্পনার প্রথম ধাপ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!