রোকনুজ্জামান রোকন, কুড়িগ্রাম প্রতিনিধি:
ফ্যাসিবাদের চিহ্ন মুছে ফেলার কর্মসূচি অংশ হিসেবে কুড়িগ্রামের ৩টি এলাকায় স্থাপিত বঙ্গবন্ধু মুর্যাল ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র—জনতা।
বৃহস্পতিবার দুপুরে একদল যুবক বুলডোজার নিয়ে প্রথমে কুড়িগ্রাম জেলা পরিষদ, কুড়িগ্রাম সদর উপজেলার পরিষদ ও ত্রিমোহনী বাজারে স্থাপিত বঙ্গবন্ধুর মুর্যাল ভাঙচুর করে। ভাংচুর চলাকালীন তারা শেখ হাসিনা ও ফ্যাসিবাদ বিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। এসময় উৎসুক পথচারিরা ভিড় করে সেখানে।
বৈষম্যবিরোধ ছাত্র আন্দোলনের নেতারা বলেন, গণহত্যার ঘটনায় অনুশোচনা না করে পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে ছাত্র—জনতার বিরুদ্ধে উস্কানি ও সরকারের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র করছে। তাই ফ্যাসিবাদের আস্তানা গুঁড়িয়ে দেয়ার কর্মসূচি নেয়া হয়েছে।
Leave a Reply