1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মধ্যবিত্তদের স্বস্তি দিল ভারত, ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার পড়া হয়েছে

হিন্দুস্তান টাইমস; ইন্ডিয়া টুডে

ভারতে আজ (১ ফেব্রুয়ারি) অষ্টমবারের মতো বাজেট পেশ করছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বাজেট ঘোষণায় মধ্যবিত্তদের জন্য স্বস্তির খবর দিয়েছেন তিনি। জানিয়েছেন, নতুন কর কাঠামোতে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হবে না কোনো আয়কর।

তিনি বলেন, মধ্যবিত্তদের দিকে তাকিয়ে আয়কর সংস্কার করা হয়েছে। টিসিএস ও টিডিএস সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে।

‘মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে,’ বলেন তিনি।

বাজেট নথিতে বলা হয়েছে, নতুন কর ব্যবস্থায় ৭ লাখ রুপি পর্যন্ত আয়ের ক্ষেত্রে আগে কর দিতে হয় না। এখন তা বাড়িয়ে ১২ লাখ রুপি করার প্রস্তাব দেওয়া হয়েছে। অর্থাৎ ১২ লাখ রুপি পর্যন্ত মোট আয় হলে কোনো কর দিতে হবে না। আর বেতনভোগীদের জন্য ৬০ হাজার রুপির বাড়তি ছাড়সহ এই সীমা ১২ লাখ ৭৫ হাজার রুপি পর্যন্ত নির্ধারিত হয়েছে।

মধ্যবিত্ত শ্রেণির ওপর করের বোঝা কমানোর লক্ষ্যে ভারত সরকার নতুন কর কাঠামো চালু করেছে। এতে তাদের হাতে বেশি অর্থ থাকবে, যা পারিবারিক ব্যয়, সঞ্চয় ও বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।

বাজেট বক্তৃতায় নতুন কর কাঠামোতে করের নতুন স্ল্যাব ঘোষণা করেন নির্মলা সীতারামন। তিনি বলেন, নতুন স্ল্যাবে শূন্য থেকে ৪ লাখ রুপি পর্যন্ত আয়ে শূন্য রাখা হয়েছে করের পরিমাণ। এর পর ৪ থেকে লাখ রুপি পর্যন্ত আয়ে ৫ শতাংশ, ৮ থেকে ১২ লাখ রুপি আয়ে ১০ শতাংশ এবং ১২ থেকে ১৬ লাখ রুপি আয়ে ১৫ শতাংশ দিতে হবে কর। তবে ১২ লাখ রুপি পর্যন্ত আয়ে বিভিন্নভাবে করে ছাড় দেবে সরকার।

এতদিন ভারতে বার্ষিক ৩ লাখ রুপি পর্যন্ত আয়ে দিতে হচ্ছিল না কোনো কর। বছরে আয়ের পরিমাণ তিন থেকে সাত লাখ রুপি হলে কর আরোপ হতো ৫ শতাংশ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!