1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

গ্যারেজ সেলে খুঁজে পাওয়া চিত্রকর্ম ভ্যান গগের বলে দাবি বিশেষজ্ঞদের

  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০৯ বার পড়া হয়েছে

সিএনএন

যুক্তরাষ্ট্রের মিনেসোটার একটি গ্যারেজ সেল থেকে কেনা এক চিত্রকর্ম বিখ্যাত ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের পূর্বের একটি অজানা চিত্রকর্ম বলে সম্প্রতি দাবি করেছেন বিশেষজ্ঞরা।

আর্ট রিসার্চ ফার্ম এলএমআই গ্রুপ ইন্টারন্যাশনালের কমিশন প্রাপ্ত বিশেষজ্ঞ দলটি চিত্রকর্মটি বিশ্লেষণ শেষে বলেছেন, এটি ভ্যান গগ ১৮৮৯ সালে দক্ষিণ ফ্রান্সের একটি মানসিক হাসপাতালে এঁকেছিলেন। তারা ক্যানভাসের বুনন, রঙের উপাদান এবং অন্যান্য বৈশিষ্ট্য বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে পৌঁছেছেন।

২০১৬ সালে একজন অ্যান্টিক সংগ্রহকারী চিত্রকর্মটি সংগ্রহ করেন। এর নিচের ডান কোণে “এলিমার” শব্দটি লিপিবদ্ধ রয়েছে।

৪৫.৭ সেন্টিমিটার বাই ৪১.৯ সেন্টিমিটার (১৮ ইঞ্চি বাই ১৬.৫ ইঞ্চি) সাইজের চিত্রকর্মটিকে বিশেষজ্ঞরা চার বছর ধরে বিশ্লেষণ করার পর ভ্যান গগের চিত্রকর্ম হিসেবে চিহ্নিত করেছেন।

ক্যানভাসে আঁকা তৈলচিত্রটি একজন জেলের পোট্রেট। তার সাদা দাড়ি রয়েছে এবং তিনি তার জাল মেরামত করতে করতে একটি পাইপ ফুঁকছেন।

এটি ডাচ শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের অন্যান্য শিল্পীর কাজের “অনুকরণের” মধ্যে একটি। এলএমআই-এর তথ্য অনুযায়ী, এটি ডেনমার্কের শিল্পী মাইকেল আঙ্কারের (১৮৪৯-১৯২৭) একটি চিত্র থেকে অনুপ্রাণিত।

গবেষকরা ক্যানভাসে একটি চুল আবিষ্কার করেন এবং সেটি বিশ্লেষণের জন্য পাঠানো হয়েছে। এলএম আই জানিয়েছে, যদিও এটি একজন পুরুষের চুল হিসেবে চিহ্নিত হয়েছে, এটি “ক্ষয় হওয়ার অবস্থায়” থাকার কারণে ভ্যান গগের উত্তরাধিকারীদের সঙ্গে সেটির ডিএনএ মেলানোর প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

চিত্রকর্মটি এখন আমস্টারডামের ভ্যান গগ মিউজিয়াম থেকে স্বীকৃতি পাওয়ার অপেক্ষায় রয়েছে।

২০১৮ সালে পূর্ববর্তী মালিক চিত্রকর্মটি মিউজিয়ামের কাছে উপস্থাপন করেছিল। তবে তারা সেটি ভ্যান গগের কাজ হিসেবে চিহ্নিত করতে অস্বীকৃতি জানিয়েছিল। তবে ২০১৯ সালে এলএমআই চিত্রকর্মটি সংগ্রহ করার পর নিশ্চিত করেছে, এটি আসল।

এলএমআই তাদের প্রতিবেদনে বলেছে, “ভ্যান গগ বহু কাজ হারিয়েছিলেন, বন্ধুদের কাছে অনেক কাজ উপহার দিয়েছিলেন এবং সেসব কাজের প্রতি তেমন যত্ন নেননি।” তারা এটিও উল্লেখ করেছে, “এই চিত্রকর্মটি ভ্যান গগের জীবনের শেষ এবং অস্থির সময়কালে গভীরভাবে তৈরি করা একটি ব্যক্তিগত কাজ।”

ভ্যান গগ জীবনে প্রায় ৯০০টি চিত্রকর্ম তৈরি করেছিলেন। তার মানসিক অসুস্থতার কারণে তিনি অনেক সংগ্রাম করেছিলেন। ১৮৮৮ সালে নিজের কান কেটে ফেলার পর তাকে হাসপাতাল ভর্তি করা হয়েছিল। ১৮৯০ সালে ৩৭ বছর বয়সে তিনি আত্মহত্যা করেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!