1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাবি উদীচীর সভাপতি ড. গোলাম সারওয়ার, সা. সম্পাদক রায়হান

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ২৯৬ বার পড়া হয়েছে

নাজমুল হুদা,রাবি প্রতিনিধি:

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে ড. গোলাম সারওয়ার ও সাধারণ সম্পাদক হিসেবে রায়হান ইসলাম মনোনীত হয়েছেন।

শুক্রবার (৩১ জানুয়ারি) বর্ণাঢ্য আয়োজনে ২০তম সম্মেলন উদযাপন শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ কমিটি ঘোষণা করা হয়।

১৯ সদস্য বিশিষ্ট এই কমিটির সহ-সভাপতি হিসেবে আছেন নবনীতা রায়, সৌরভ কুমার সূত্রধর ও মাহবুবুর রহমান; সহসাধারণ সম্পাদক হৈমন্তী রায় ও সঞ্চিতা সরকার নীলাঞ্জনা, কোষাধ্যক্ষ শর্মিলী রাণী মাহাতো, সম্পাদক মন্ডলির সদস্য ফারাহ তাসফিয়া নাইসা, সূচনা দত্ত, তাহফিম হাসান মেহেদী, সাদিয়া শবনম ইমো। সদস্য হিসেবে রয়েছেন- পূর্ণজিতা মজুমদার, তনুশ্রী দে, মৌমিতা হক মেঘা, অর্ণব গোপ ও তানভীর আহমেদ। এছাড়া নতুন কমিটির নেতৃবৃন্দ পরবর্তীতে আরও দুইজন সদস্য যুক্ত করবেন।

এর আগে, এদিন সকাল সাড়ে ৮টায় উদীচী শিল্পীগোষ্ঠী বিশ্ববিদ্যালয় সংসদের ২০তম সম্মেলন রাকসু ভবনের সামনে উদ্বোধন করা হয়। উদ্বোধনী পর্ব শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেন উদীচী কর্মীরা।

এরপর, বেলা ১১টায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এ অধিবেশনে বিশ্ববিদ্যালয় সংসদের বিগত কমিটির সভাপতি ড. গোলাম সারওয়ারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি জুলফিকার আহমেদ গোলাপ, কেন্দ্রীয় উদীচীর সদস্য শিল্পী আক্তার ও রুমি প্রভা। অধিবেশন শেষে বেলা ২টায় দুই বছর মেয়াদি নতুন কমিটি ঘোষণা করা হয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!