1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বেরোবিতে ঢাবির কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ২৯৭ বার পড়া হয়েছে

বখতিয়ার নাসিফ,বেরোবি প্রতিনিধি:

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনগুলোতে বেলা ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩২৬৩ জন, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে ৩৫০০ জন, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজে ১৫০০ জন এবং পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে ৩৪৪৬ জন পরীক্ষার্থী অংশ নেন। অর্থাৎ সর্বমোট ১১,৭১৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

বেরোবি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা জানান, পরীক্ষার হলের পরিবেশ ভালো থাকায় তারা নির্বিঘ্নে পরীক্ষা দিতে পেরেছেন। আগে থেকে প্রস্তুতি নেওয়ায় অনেকে ভালো করার স্বপ্ন দেখছেন। যাঁরা আশানুরূপভাবে পরীক্ষা দিতে পারেননি, তারা পরবর্তী পরীক্ষাগুলোর জন্য প্রস্তুতি নিবেন।

শিক্ষার্থীদের অভিভাবকরাও পরীক্ষার পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করে উল্লেখ করেন, সুষ্ঠুভাবে পরীক্ষার পরিবেশ বজায় রাখায় তাদের সন্তানরা ভালোভাবে পরীক্ষা দিতে পেরেছে। ভর্তি পরীক্ষায় তাদের সন্তানরা ভালো ফল করবে এ নিয়ে তারা আশাবাদী।

সার্বিক বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী গণমাধ্যমকে বলেন, সুশৃঙ্খল এবং নিয়মতান্ত্রিকভাবে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ মোট চারটি কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা, আইন ও সামাজিক বিজ্ঞান অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এখন পর্যন্ত আমরা কোনো অপ্রীতিকর ঘটনার তথ্য পাইনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি বেরোবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো করে পরীক্ষা নেওয়ার চেষ্টা করেছি।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!