1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সেমিফাইনাল থেকে জোকোভিচের অনাকাঙ্ক্ষিত বিদায়

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

ক্যারিয়ারের ২৫তম গ্র্যান্ডস্লাম শিরোপার লক্ষ্য নিয়েই অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেছিলেন নোভাক জোকোভিচ। কোয়ার্টার ফাইনালে শক্ত প্রতিপক্ষ কার্লোস আলকারাজকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছিলেন তিনি। ফাইনালের টিকিট নিশ্চিতের ম্যাচে আজ খেলতে নেমেছিলেন আলেক্সান্ডার জেভরেভের বিপক্ষে। তবে শেষ চারের এই ম্যাচ থেকেই অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নিতে হয়েছে তাঁকে।

জেভরেভের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলছিলেন জোকোভিচ। তবে জেভরেভও লড়েছেন সমান তালেই। প্রথম সেট নিজের করে নিতে দুজনই কঠিন লড়াই করছিলেন। টাইব্রেকারে শেষ পর্যন্ত সেটটি নিজের করে নেন জেভরেভই।

এদিকে প্রথম সেট শেষ হওয়ার পরই জেভরেভের দিকে হাত মেলানোর জন্য এগোতে থাকেন জোকোভিচ। প্রথম সেট শেষ হতে না হতেই ম্যাচ থেকে ওয়াকওভার নেন ২৪টি গ্র্যান্ডস্লাম জয়ী সার্বিয়ান এই তারকা। চোটের কারণেই ম্যাচটি আর খেলেননি তিনি।

GiCKZl-XgAAAAcG

কোয়ার্টার ফাইনালে আলকারাজের বিপক্ষে ম্যাচেও উরুর চোট নিয়ে অস্বস্তিতে ছিলেন জোকার। তবে শেষ পর্যন্ত সেই ম্যাচ জয় ছিনিয়ে নিতে পেরেছিলেন তিনি। তবে আজ আর পারেননি জোকোভিচ।

এদিকে জোকোভিচ ওয়াকওভার নেওয়ায় ফাইনাল নিশ্চিত হয়েছে জেভরেভের। এটিই হতে চলেছে তাঁর তৃতীয় গ্র্যান্ডস্লাম ফাইনাল। অস্ট্রেলিয়ান ওপেনে এবারই প্রথম ফাইনাল খেলবেন জোকোভিচ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!