1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বাংলাদেশে বড় বিনিয়োগ করতে চায় বিশ্বব্যাপী বন্দর পরিচালনাকারী প্রধান ২ প্রতিষ্ঠান

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫
  • ২৩১ বার পড়া হয়েছে

ইকোনমিক ডেস্ক:

বিশ্বের দুই প্রধান বন্দর-পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মায়েরস্ক বাংলাদেশের শিপিং শিল্পে বড় বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। তাদের লক্ষ্য বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণের মাধ্যমে বাংলাদেশকে একটি বৈশ্বিক রপ্তানিকেন্দ্রে পরিণত করতে সাহায্য করা।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের শীর্ষ সম্মেলনের ফাঁকে ডিপি ওয়ার্ল্ডের গ্রুপ চেয়ারম্যান ও সিইও সুলতান আহমেদ বিন সুলায়েম এবং এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। এ বৈঠকে তারা বিনিয়োগ প্রস্তাব তুলে ধরেন বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জারি করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিপি ওয়ার্ল্ডের সিইও জানান, তারা চট্টগ্রাম বন্দরের জট কমাতে এবং দক্ষতা বাড়াতে নিউ মুরিং কন্টেইনার টার্মিনালে বিনিয়োগের পরিকল্পনা করছেন। তিনি বলেন, এই বিনিয়োগ বাংলাদেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) আকর্ষণ করতে এবং দূষণ হ্রাস করতে সহায়ক হবে।

সুলতান আহমেদ আরও বলেন, তারা চট্টগ্রাম বন্দরে একটি ডিজিটাল অনলাইন শুল্ক পদ্ধতি চালু করতে চান, যা দুর্নীতি কমাতে কার্যকর হবে। পাশাপাশি, ইনলাইন কন্টেইনার ডিপোতেও তাদের বিনিয়োগের আগ্রহ রয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতান আহমেদ উল্লেখ করেন, ২০২২ সালেও তারা বাংলাদেশে বিনিয়োগ করতে চেয়েছিলেন, তবে তখন তাদের প্রস্তাব তৎকালীন সরকার উপেক্ষা করেছিল।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ চট্টগ্রাম বন্দরের দক্ষতা বাড়ানোর পাশাপাশি বঙ্গোপসাগরের উপকূলে নতুন বন্দর নির্মাণ করতে আগ্রহী। তিনি বলেন, “আমাদের ভবিষ্যৎ চট্টগ্রাম বন্দরকে কেন্দ্র করে। এটিকে এই অঞ্চলের সবচেয়ে বড় বন্দরে পরিণত করতে চাই।”

ডেনিশ প্রতিষ্ঠান এপি মোলার-মায়েরস্কের চেয়ারম্যান রবার্ট মায়েরস্ক উগলা জানান, তারা চট্টগ্রামের লালদিয়া কন্টেইনার টার্মিনালে বিনিয়োগ করতে চান। তিনি বলেন, কারিগরি সহায়তার মাধ্যমে এটিকে একটি পরিবেশবান্ধব বন্দরে রূপান্তর করার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেন, মরক্কো ও ওমানেও তাদের এমন প্রকল্প সফলভাবে বাস্তবায়িত হয়েছে।

প্রধান উপদেষ্টা ডিপি ওয়ার্ল্ড এবং এপি মোলার-মায়েরস্ক কর্মকর্তাদের বিনিয়োগ প্রস্তাব নিয়ে ঢাকা সফরের আমন্ত্রণ জানান। তিনি বলেন, “বঙ্গোপসাগরের উপকূলে একাধিক বন্দর নির্মাণ আমাদের আঞ্চলিক ব্যবসায়িক কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হতে সাহায্য করবে।” এছাড়া, তিনি বাংলাদেশি বন্দরগুলোর সক্ষমতা বাড়াতে বিদেশি বিনিয়োগকে স্বাগত জানান।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!