1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা

ঘোড়াঘাটে মামলা তুলে না নেয়ায় বাদীর উপর নগ্ন হামলা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ১৭২ বার পড়া হয়েছে

ফাহিম হোসেন রিজু
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ঘোড়াঘাটে জমিজমা সংক্রান্ত আদালতে মামলা করায় বাদীর উপর হত্যার উদ্দেশ্যে নগ্ন হামলা চালিয়েছে প্রতিপক্ষ আসামীরা।

এ ঘটনাটি ঘটেছে গত ১৭ জানুয়ারী শুক্রবার উপজেলার বুলাকীপুর উনিয়নের ভেলাইন গ্রামে।
জানা যায়,ঘোড়াঘাট উপজেলার ভেলাইন গ্রামের মৃত আতোয়ার রহমানের ছেলে শাহীনুর রহমানের (৪৫) সাথে ৬৬ শতক জমি নিয়ে মৃত শাবাতুলের পুত্র চাচা মতিউর রহমানের বিরোধ চলে আসছিল।

চাচা মতিউর ও তার দুই ছেলে শাহজালাল ও সোহাগ মিয়া ওই বিরোধীয় জমি জোর পূর্বক দখল করে নেয়।
এ সংক্রান্ত বিষয়ে শাহীনুর রহমান বিরোধীয় জমি উদ্ধারে দিনাজপুর আদালতে মামলা দায়ের করেন।

মামলা করার পর থেকে চাচা মতিউর ও তার দুই ছেলে শাহজালাল ও সোহাগ মিয়া মামলা তুলে নিতে বাদী শাহীনুরকে প্রাননাশের হুমকিসহ বিভিন্ন হুমকি ধামকি দিয়ে আসছিলো।

এর এক পর্যায়ে গত ১৭ জানুয়ারী শুক্রবার দুপুর ১২টায় চাচা মতিউর ও তার দুই ছেলে শাহজালাল ও সোহাগ মিয়া লাঠিয়াল বাহিনী নিয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাদী শাহীনুর রহমানের বাড়ী ঘেরাও করে।

তারা বাড়ীতে ঘরের ভিতর প্রবেশ করে বাড়ীর লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে হত্যার উদ্দেশ্যে শাহিনুরের উপর নগ্ন হামলা চালায়। প্রতিপক্ষরা ধারালো অস্ত্র দিয়ে শাহিনুর রহমানকে এলোপাতারী কুপিয়ে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাৎক্ষণিক রক্তাক্ত জখম অবস্থায় স্থানীয় ঘোড়াঘাট স্বাস্থ্য কসপ্লেক্সে ভর্তি করে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে ।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!