রাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি:
আজ (২১ জানুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় ৯ম বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ মেলার উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদের সভাপতিত্বে ও সহকারী প্রোগ্রামার ইসমাইল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোখলেছুর রহমান, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রশীদ, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল বাশার, মোহাম্মদ আব্দুল লতিফ, সেক্রেটারি আজিজুর রহমান, উপজেলা কৃষি অফিসার রতন মিয়া, একাডেমি সুপারভাইজার গোলাম কিবরিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক রবিউল ইসলাম রবিন, শহিদুল ইসলাম প্রমুখ।
এসময়, অতিথিরা বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তা-ভাবনা এবং গবেষণার প্রতি আগ্রহ বৃদ্ধি করতে এই মেলার ভূমিকার প্রশংসা করেন। তারা জানান, এই ধরনের আয়োজন তরুণদের মধ্যে সৃজনশীলতা এবং উদ্ভাবনী দক্ষতা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।
বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার প্রতি শিক্ষার্থীদের আগ্রহ আরো বাড়াতে এমন আয়োজন ভবিষ্যতেও অব্যাহত রাখার আহ্বান জানানো হয়।
Leave a Reply