কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে সাম্প্রতিক হামলা এবং ভারতীয় ও বাংলাদেশি নাগরিকদের মধ্যে সংঘর্ষের পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা বজায় রাখতে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) সীমান্তে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে।
এজন্য বিজিবেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল কেনার অনুমোদন দেওয়া হয়েছে বলেও আজ (২০ জানুয়ারি) জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি।
Leave a Reply