1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন যারা

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ৩১৫ বার পড়া হয়েছে

সিএনএন

বিলিয়নিয়ারদের পেছনে ফেলে এবার আসছে ট্রিলিয়নিয়ারদের যুগ। অক্সফামের বার্ষিক অসমতা প্রতিবেদনে বলা হয়েছে, আগামী এক দশকের মধ্যে পাঁচজন ব্যক্তি অন্তত ১ ট্রিলিয়ন ডলারের সম্পদ অর্জন করবেন।

এই তালিকায় শীর্ষে রয়েছেন টেসলা ও স্পেসএক্স সিইও ইলন মাস্ক, যিনি বর্তমানে ৪৩০ বিলিয়ন ডলার সম্পদ নিয়ে বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি। তিনি পাঁচ বছরের মধ্যেই এই মাইলফলক ছুঁতে পারেন।

ইলন মাস্কের পরেই আছেন অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন, মেটার সিইও মার্ক জাকারবার্গ এবং এলভিএমএইচ সিইও বার্নার্ড আরনল্ট।

২০২৪ সালে উল্লেখযোগ্য হারে বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদ বাড়তে দেখা গেছে। অক্সফামের মতে, গত বছর তাদের মোট সম্পদ ২ দশমিক ১ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে, যা আগের বছরের তুলনায় তিনগুণ দ্রুতগতিতে বেড়েছে।

যুক্তরাষ্ট্রে ৮১৬ জন বিলিয়নিয়ার রয়েছেন, যাদের মোট সম্পদ গত বছরে ১ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার বৃদ্ধি পেয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের শীর্ষ ১০ ধনীর মধ্যে কেউ যদি ৯৯ শতাংশ সম্পদও হারিয়ে ফেলেন, তবুও তারা বিলিয়নিয়ার থাকবেন।

‘টেকার্স নট মেকার্স’ শিরোনামের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান বিলিয়নিয়ারদের এক-তৃতীয়াংশের সম্পদ এসেছে উত্তরাধিকার সূত্রে। ২০২৩ সালে প্রথমবার উত্তরাধিকার সূত্রে সম্পদ অর্জন করা বিলিয়নিয়ারের সংখ্যা উদ্যোক্তাদের চেয়ে বেশি ছিল। ৩০ বছরের কম বয়সী ১৭ জন বিলিয়নিয়ার সবাই তাদের সম্পদ উত্তরাধিকারসূত্রে পেয়েছেন।

অক্সফামের মতে, বিশ্বের দুই-তৃতীয়াংশ দেশে উত্তরাধিকার কর নেই। যুক্তরাষ্ট্রে সম্পদ কর কমিয়ে আনা এবং কর ফাঁকির কৌশল এই প্রবণতাকে আরও বাড়িয়ে তুলছে।

প্রতিষ্ঠানটি জানায়, বিশ্বের ধনী ব্যক্তিরা রাজনীতিতেও ক্রমবর্ধমান প্রভাব বিস্তার করছেন।

ট্রাম্প প্রশাসনের উদাহরণ দিয়ে বলা হয়েছে, নতুন সরকারে অন্তত ১২ জন বিলিয়নিয়ার রয়েছেন—মার্কিন ইতিহাসের অন্যতম ধনী প্রশাসন এটি।

ইলন মাস্ক, যিনি ট্রাম্পের ২০২৪ সালের নির্বাচনী প্রচারে ২৬০ মিলিয়ন ডলার ব্যয় করেছেন, এখন ট্রাম্পের উপদেষ্টা এবং সরকারি দক্ষতা বিভাগের সহ-নেতৃত্ব দিচ্ছেন।

সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন তার বিদায়ী ভাষণে বলেছিলেন, ‘আজ আমাদের গণতন্ত্র একটি অল্প কয়েকজনের হাতে কুক্ষিগত হয়ে পড়ছে। এটি কেবল অর্থনৈতিক অসমতা নয়, বরং মৌলিক অধিকার ও সমতার জন্যও হুমকি হয়ে দাঁড়িয়েছে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!