1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

অল্প পুঁজিতেও অস্ট্রেলিয়াকে কাঁপিয়ে হেরে গেল বাংলাদেশ

  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

সংগ্রহ বড় ছিল না, জিততে বল হাতে দারুণ করতে হতো বাংলাদেশের মেয়েদের। সেই কাজটি অনেকটাই করলো তারা, তাতে জয়ের সম্ভাবনাও জাগলো। কিন্তু অস্ট্রেলিয়ার মেয়েরা খেই হারালো না, স্নায়ুর লড়াই জিতে ম্যাচটিও নিজেদের করে নিলো তারা। দারুণ জয়ে বিশ্বকাপ শুরু করে পরের ম্যাচেই হার মেনে নিতে হলো বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলকে। 

সোমবার নারী অনূর্ধ্ব-১৯ টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে রুদ্ধশ্বাস লড়াইয়ের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ উইকেটে হেরে গেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে নেপালকে ৫ উইকেটে হারানো দলটি গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ। এই ম্যাচটি জিতলে পরের রাউন্ডে যাবে তারা, হারলেই বিদায় নিতে হবে।

অস্ট্রেলিয়ার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ সুবিধা করতে পারেনি। দলটির কেউ-ই বড় ইনিংস খেলতে পারেননি, মাত্র দুজন করেন দুই অঙ্কের রান। ওপেনার সুমাইয়া আক্তার ও আফিয়া আশিমার লড়াইয়ে ৯ উইকেটে ৯১ রান তোলে বাংলাদেশ। জবাবে জান্নাতুর মাওয়া, হাবিবা ইসলামদের বিপক্ষে বেগ পেতে পেতে হলেও ৪ বল হাতে রেখে জয় তুলে নেয় অজি মেয়েরা।

লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ রানের ইনিংস খেলেন অধিনায়ক লুসি হ্যামিল্টন। তিন নেমে ১৪তম ওভার পর্যন্ত ব্যাটিং করা লুসি ৩৫ বলে ৪টি চারে ৩০ রান করেন।  কেট পেলে ১৬, ইনেস ম্যাকন ১৪ ও এলা ব্রিসকো ১১ রান করেন। তাদের আর কেউ দুই অঙ্কের রান করতে পারেননি। দুর্দান্ত বোলিং করা মাও ৪ ওভারে ১৫ রানে ৩টি উইকেট নেন। একটি করে উইকেট পান নিশিতা আক্তার নিশি, আনিসা আক্তার সোবা ও হাবিবা ইসলাম।

এর আগে ব্যাটিং করা বাংলাদেশের ইনিংসে সবচেয়ে বড় নাম আফিয়া ইসলাম। একাই প্রায় তিন ভাগ রান করেন তিনি। ৩৪ বলে ২টি চার ও একটি ছক্কায় ২৯ রান করেন আফিয়া। ১৩ বলে ২টি চারে ১৩ রান করেন সুমাইয়া। বাকিদের কেউ ৮ রানের বেশি করতে পারেননি। অস্ট্রেলিয়ার কাওমহি ব্রে, ইলানোর লারোসা ও টেগান উইলিয়ামসন ২টি করে উইকেট নেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!