বিশেষ প্রতিনিধি:
মোহনগঞ্জের নয়ারচর বাজার এলাকায় আজ (১৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির যৌথ উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কুড়িগ্রাম জেলার সংগঠক রবিউল ইসলাম রবিন, শাহ্ আলম মেম্বার, রঞ্জু মিয়া, আব্দুল্লাহীল হাদী, প্রান্ত, নেওয়াজসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য একযোগে কাজ করার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
Leave a Reply