1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে,কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় নতুন কেন্দ্র হিসেবে অনুমোদিত

  • প্রকাশের সময় : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৯৯৮ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম সংবাদ ডেস্ক:

উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে, কৃষি গুচ্ছের কেন্দ্রীয় ভর্তি কমিটি কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়কে (কুড়িকৃবি) পরীক্ষাকেন্দ্র হিসেবে অনুমোদন দিয়েছে।

গত বৃহস্পতিবার (১৬ জানুয়ারি), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) মাননীয় উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সভাপতিত্বে কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মুহ: রাশেদুল ইসলাম উত্তরবঙ্গের শিক্ষার্থীদের সুবিধার্থে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কেন্দ্র স্থাপনের যৌক্তিকতা তুলে ধরেন। প্রস্তাবটি কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের কেন্দ্রিয় ভর্তি কমিটির সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়। উক্ত সিদ্ধান্তের ফলে উত্তরবঙ্গের কৃষি শিক্ষায় আগ্রহী শিক্ষার্থীদের যাতায়াত ও আর্থিক সুবিধা নিশ্চিত হবে।

গুচ্ছভুক্ত কৃষি বিশ্ববিদ্যালয়সমূহ:

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!