1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

রাজিবপুরে পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে ৭ জন আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫
  • ২৫৭ বার পড়া হয়েছে

মোঃ ফরিদুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলায় পুলিশের অভিযানে জুয়ার আসর থেকে সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) গভীর রাতে সদর ইউনিয়নের মরিচাকান্দি গ্রামের জাহিদ হাসানের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।  

আটককৃতরা হলেন—জাহিদ হাসান (২৪), হাছেন আলী (৪০), লুৎফর রহমান (৩৮), কাওসার হোসেন (২২), হাবিবুর রহমান (৩৫), আনোয়ার হোসেন (৩০) ও আছমত আলী (৪০)।

রাজিবপুর থানার এসআই আল হাসিব আরমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টাকা দিয়ে তাস খেলার সময় তাদের হাতে-নাতে আটক করা হয়। অভিযানে জুয়ার সামগ্রীসহ ১৯ হাজার ৮৯০ টাকা জব্দ করা হয়েছে।

রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তছলিম উদ্দিন বলেন, “আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে বৃহস্পতিবার (১৭ অক্টোবর) কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে।”

জুয়া একটি সামাজিক ব্যাধি, যা সমাজে অপরাধ প্রবণতা ও পারিবারিক অস্থিরতা বাড়ায়। তাই স্থানীয়রা পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এবং ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!