অনলাইন ডেস্ক:
ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, ‘আমরা প্রতিবেশী। আমাদের দুই দেশকেই একসঙ্গে বাস করতে হবে। পরস্পরকে জানতে ও বুঝতে হবে। কোনো ধরনের শত্রুতা কারও পক্ষে ভালো নয়।’
প্রতিবেশী হিসেবে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় ও সামরিক সম্পর্ক বজায় রাখার ওপর গুরুত্ব দিতে গিয়ে আজ সোমবার ভারতীয় সেনাবাহিনীর বার্ষিক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতের সেনাপ্রধান বলেন, বাংলাদেশ ভারতের এক গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার। কোনো ধরনের শত্রুতা দুই দেশের জন্যই ক্ষতিকর। তাতে কারও স্বার্থ চরিতার্থ হবে না।
Leave a Reply