1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন ভ্যানের সিটের নিচে ১৪ কেজি ভারতীয় গাঁজা, আটক ২ গভীর রাতে পুলিশ পরিচয়ে ফোন, গ্রেফতারের ভয় দেখিয়ে ৩০ হাজার টাকা দাবি শূন্যরেখায় ১৭ দিন অবস্থানের পর রাতের অন্ধকারে উধাও তিন তরুণ ফ্যাসিস্ট সরকারের আমলে বঞ্চিত তিন বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসন ও বিশেষ সুবিধা প্রদান রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশনে কুড়িগ্রামের তরুণী রংপুরে পরিবেশবান্ধব নির্মাণসামগ্রী প্রসারে ইএসডিও’র লিংকেজ কর্মশালা অনুষ্ঠিত

আলোচিত কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন কে চর রাজিবপুর উপজেলায় বদলী

  • প্রকাশের সময় : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫
  • ২৮৬ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি:

চিলমারীতে সবজি বাগান প্রদর্শনীর সরকারি প্রণোদনার সার ও বীজ বিক্রির অভিযোগে সেই উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে চররাজীবপুর উপজেলায় বদলী করা হয়েছে।কুড়িগ্রাম খামারবাড়ির উপপরিচালক মো. আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক অফিস আদেশে ওই কর্মকর্তার বদলির বিষয়টি জানা গেছে।

সোমবার (১৩ জানুয়ারি) বদলি আদেশের বিষয়টি নিশ্চিত করেছেন চিলমারী উপজেলা কৃষি অফিসার কুমার প্রণয় বিষাণ দাস।
তিনি বলেন, অভিযুক্ত ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে চর রাজীবপুর উপজেলায় বদলি করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে আনিতো অভিযোগের তদন্ত চলছে তদন্ত প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অফিস আদেশে বলা হয়েছে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, কুড়িগ্রাম এর অধীন উপসহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেন একই বেতন স্কেল ও পদ মর্যাদায় চিলমারী কৃষি অফিস কর্মস্থল হতে চররাজিবপুর উপজেলা কৃষি অফিসে উল্লেখিত কর্মস্থলে বদলীযোগে পদায়ন করা হলো।

আরও উল্লেখ আছে, প্রশাসনিক কারণে এ আদেশ জারী করা হলো। বদলীকৃত কর্মকর্তাকে আগামীকালের (১৪ জানুয়ারি) মধ্যে বদলীকৃত কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হলো। অন্যথায় তাৎক্ষনিক অব্যাহতি বলে গণ্য হবে।এবিষয়ে একাধিক যোগাযোগ করা হলে অভিযুক্ত উপ সহকারী কৃষি কর্মকর্তা আতোয়ার হোসেনকে ফোনে পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সরকারি প্রণোদনার আওতায় কৃষকের মাঝে বিতরণের পাঁচ প্যাকেট সবজি বীজ ও ১২০ কেজি সার রোববার (১২ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে রমনা মডেল ইউনিয়নের জোড়গাছ বাজারের মেসার্স ইকবাল ট্রেডার্স নামের একটি কীটনাশকের দোকানে বিক্রির সময় আতোয়ার রহমান নামে ওই উপসহকারী কৃষি কর্মকর্তাকে আটক করেছেন স্থানীয়রা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!