1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা

ঢামেক মর্গে মিলেছে গণঅভ্যুত্থানে শহীদ ৬ জনের মরদেহ

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫
  • ২২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক:

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের মর্গে জুলাই-আগস্ট অভ্যুত্থানে শহীদ আরও ছয়টি মরদেহের সন্ধান পাওয়া গেছে। হাসপাতালের জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেল আজ শুক্রবার (১০ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছে।

মর্গে থাকা লাশগুলোর মধ্যে পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাদের মধ্যে ২০ থেকে ৩০ বছর বয়সি চারজন পুরুষ ও ৩২ বছর বয়সি এক নারী রয়েছেন। বাকি একজনের নাম এনামুল (২৫)।

বিশেষ সেলের সেক্রেটারি হাসান ইনাম বলেন, ”রুটিন দায়িত্ব পালন করতে গিয়ে আমরা জানতে পারি, ঢামেক হাসপাতালে গণঅভ্যুত্থানে শহীদ ছয়জনের বেওয়ারিশ মরদেহ রয়েছে। শুক্রবার সকালে সেলের একটি টিম এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করার জন্য শাহবাগ থানায় যায় এবং শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) খালিদ মনসুর ছয়টি লাশ এখনও হিমাগারে থাকার তথ্য নিশ্চিত করেন।”

তিনি বলেন, “মরদেহগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্তে পাঁচজনের মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ‘আঘাতজনিত কারণে মৃত্যু’। একজনের মৃত্যুর কারণ হিসেবে ‘ওপর থেকে নিচে পড়ে মৃত্যু’ লেখা হয়েছে। মরদেহগুলোর ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। একইসঙ্গে তাদের পরিহিত আলামতও সংগ্রহ করা হয়েছে।”

তিনি আরও বলেন, ”শাহবাগ পুলিশ আমাদের জানিয়েছে যে লাশগুলো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের। তাই আমরা বিশ্বাস করি যে তারা জুলাইয়ের গণঅভ্যুত্থানের শহীদ। তবে মরদেহগুলো কবে এখানে আনা হয়েছে, পুলিশ তা স্পষ্ট করেনি।”

কারও পরিবারের সদস্য নিখোঁজ থাকলে ০১৬২১৩২৪১৮৭ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণঅভুত্থ্যান বিষয়ক বিশেষ সেলের নেতারা।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!