1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

বাগদান সারলেন জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫
  • ৩৭৩ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক:

বাগদান সেরেছেন বিশ্বের অন্যতম জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট। ২৬ বছর বয়সী জিমি ডোনাল্ডসন ওরফে মিস্টার বিস্ট বড়দিনের হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দেন দীর্ঘদিনের প্রেমিকা থিয়া বয়সনকে। ইনস্টাগ্রামের ৬ কোটি ৪০ লাখ অনুসারীর সঙ্গে ভাগ করে নিয়েছেন বাগ্‌দানের সেই ছবি। খবর বিবিসির।

দক্ষিণ আফ্রিকার বাসিন্দা থিয়া বোইসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। তিনি একজন গেম স্ট্রিমার এবং কন্টেন্ট ক্রিয়েটর। তার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘থিয়াবিস্টি’-এর প্রায় ৪০ হাজার সাবস্ক্রাইবার রয়েছে।

‘পিপল’ ম্যাগাজিনে দেওয়া এক সাক্ষাৎকারে মিস্টার বিস্ট জানান, প্রস্তাবের সময় থিয়ার পরিবার উপস্থিত ছিলেন।

এই জুটি একটি ছোট পরিসরে, ঘনিষ্ঠ মানুষজনদের নিয়ে বিয়ের পরিকল্পনা করছেন। থিয়া বলেন, ‘আমরা কোনো বড়, জমকালো অনুষ্ঠানের চেয়ে পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে নির্জন দ্বীপে বিয়ে করতে চাই’।

গত বছর মিস্টার বিস্টের বিরুদ্ধে ওঠা কিছু অভিযোগের সময় থিয়া প্রকাশ্যে তার পাশে দাঁড়ান। তার প্রাক্তন সহ-উপস্থাপক অ্যাভা ক্রিস টাইসনের বিরুদ্ধে আনীত অভিযোগ তদন্ত শেষে মিস্টার বিস্ট এগুলোকে ভিত্তিহীন বলে অভিহিত করেন। থিয়া তার চ্যানেলে মন্তব্য করেন, যদি অভিযোগগুলো সত্য হতো, তবে তিনি মিস্টার বিস্টের সঙ্গে থাকতেন না।

সম্প্রতি এই জুটিকে মিস্টার বিস্টের নতুন সিরিজ ‘বিস্ট গেমস’-এর রেড কার্পেট ইভেন্টে একসঙ্গে দেখা গেছে। নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ ‘স্কুইড গেম’ দ্বারা অনুপ্রাণিত এই শোতে ১ হাজার প্রতিযোগী ৫ মিলিয়ন ডলার পুরস্কারের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!