1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সবচেয়ে দ্রুততম ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করল চীন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে

সিএনএন

বিশ্বের দ্রুততম বুলেট ট্রেনের প্রোটোটাইপ উন্মোচন করেছে চীন। সিআর৪৫০ নামের এ ট্রেনটি পরীক্ষামূলক যাত্রায় ৪৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় চলতে সক্ষম বলে দাবি তাদের। 

চীনের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, ট্রেনটির কার্যকরী গতি হবে ৪০০ কিলোমিটার প্রতি ঘণ্টা। এটি বর্তমানে চালু থাকা সিআর৪০০ মডেলের চেয়েও দ্রুত। ২০১৭ সালে চালু হওয়া সিআর৪০০ ট্রেন ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে চলতে পারে।

সিআর৪৫০ মডেলটি উন্নত গতি, জ্বালানি সাশ্রয়, শব্দ নিয়ন্ত্রণ এবং ব্রেকিং ব্যবস্থায় আধুনিক। এটি ৩ হাজারের বেশি পরীক্ষা এবং ২ হাজার প্ল্যাটফর্ম টেস্ট পেরিয়ে বাণিজ্যিক ব্যবহারের উপযোগী হয়েছে। তবে এখনও চূড়ান্ত লাইনের পরীক্ষা বাকি রয়েছে।

গত এক দশকে রেলপথ নির্মাণে চীন বিশ্বে শীর্ষস্থান ধরে রেখেছে। দেশটি নতুন রেলপথ নির্মাণের মাধ্যমে দেশের প্রায় সব অঞ্চলে সংযোগ স্থাপন করেছে। বর্তমানে চীনের রেল নেটওয়ার্কের দৈর্ঘ্য ১ লাখ ৬০ হাজার কিলোমিটার, যার মধ্যে ৪৬ হাজারের কিলোমিটারের বেশি উচ্চগতির রেলপথ।

উচ্চগতির রেল ব্যবস্থা ৭০০ মাইল পর্যন্ত ভ্রমণে বিমানের কার্যকর বিকল্প হিসেবে কাজ করছে।

১৯৮০-এর দশক থেকে ইউরোপ ও এশিয়ায় উচ্চগতির রেল খাতে ব্যাপক বিনিয়োগ হয়েছে। এই খাতে জাপানের শিনকানসেন এবং ফ্রান্সের টিজিভি পথিকৃতের ভূমিকা পালন করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!