1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এইচবিও-এর প্রতিষ্ঠাতা চার্লস এফ ডোলান মারা গেছেন

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ১৯১ বার পড়া হয়েছে

বিবিসি ও দ্য গার্ডিয়ান

যুক্তরাষ্ট্রের বিখ্যাত গণমাধ্যম প্রতিষ্ঠান হোম বক্স অফিস ইনকর্পোরেটেড (এইচবিও) এবং কেবলভিশন সিস্টেমস কর্পোরেশনের প্রতিষ্ঠাতা চার্লস এফ ডোলান ৯৮ বছর বয়সে মারা গেছেন। শনিবার তার পরিবার জানায়, প্রাকৃতিক কারণে তার মৃত্যু হয়েছে।

ডোলান তার টেলিগাইড পরিষেবার মাধ্যমে হোটেলগুলোতে বিশেষ প্রোগ্রাম বিক্রি করতেন। তখন গ্রামীণ এলাকাগুলোতে কেবল টেলিভিশন জনপ্রিয় হতে শুরু করেছিল।

১৯৬৪ সালে তিনি নিউইয়র্কের সঙ্গে একটি চুক্তি করেন। ভ্যারাইটি জানিয়েছে, এর মাধ্যমে ম্যানহাটনের কিছু ভবনে কেবল সংযোগ দেওয়া হয়। পরে দর্শকদের আকৃষ্ট করতে তিনি নিক্স ও রেঞ্জার্স প্লে-অফ ম্যাচ কেবল টিভিতে দেখানোর চুক্তি করেন।

এরপর তিনি সিনেমার জন্য হোম বক্স অফিস (এইচবিও) তৈরি করেন। পরে এই পরিষেবা বিক্রি করে ক্যাবলভিশন গড়ে তোলেন। এটি উত্তর-পূর্ব আমেরিকায় টেলিভিশন ও ইন্টারনেট সেবা দিত।

২০১৫ সালে ডোলান পরিবার ইউরোপের কোম্পানি অল্টিসের কাছে প্রায় ১৮ বিলিয়ন ডলারে ক্যাবলভিশন বিক্রি করে দেয়। ডোলানের ছেলে জেমস তখন পরিবারটির ব্যবসা পরিচালনা করছিলেন।

নিউইয়র্ক টাইমস জানায়, নিক্স দলের পারফরম্যান্স নিয়ে হতাশা এবং বিভিন্ন নেটওয়ার্কের সঙ্গে প্রোগ্রামিং নিয়ে বিরোধের কারণে এক সময় ডোলান পরিবার “নিউইয়র্কবাসীদের সবচেয়ে ঘৃণিত পরিবারে” পরিণত হয়।

ফোর্বস জানিয়েছে, মৃত্যুর সময় ডোলানের সম্পদের পরিমাণ ছিল ৫.৪ বিলিয়ন ডলার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!