1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল ভূরুঙ্গামারীতে ভারতীয় গরু সহ ৩ যুবক গ্রেপ্তার রাজিবপুর মডেল প্রেসক্লাবের আংশিক কমিটি ঘোষণা প্রেমের বিয়ের পর প্রতারণার অভিযোগ, ন্যায়বিচার চাইলেন টাঙ্গাইলের যুবক ভূরুঙ্গামারীতে দুধকুমার নদের পানি বৃদ্ধি পাওয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা কুড়িগ্রামে যমজ তিন বোনের অনন্য সাফল্য, একসঙ্গে পেল ট্যালেন্টপুলে বৃত্তি জলাবদ্ধতায় অচল চরনেওয়াজী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের মাঠ, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা জাল নোট দিয়ে ভারতীয় সীমান্ত থেকে মাদক কেনার চেষ্টা, আটক ১ ভূরুঙ্গামারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে রাজারহাটে এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ২০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগে বিষাদু চন্দ্র দাস (২৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার বালাকান্দি দাসপাড়া গ্রামের চিনিরাম দাস ও জয়মালা রানীর ছেলে।

রাজারহাট থানা সূত্রে জানা গেছে, ৩০ ডিসেম্বর ২০২৪ তারিখে থানার একটি চৌকস দল বিষাদু চন্দ্র দাসকে তার গ্রামের বাড়ি থেকে গ্রেফতার করে। অভিযোগ উঠেছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিমূলক মন্তব্য করেছেন, যা স্থানীয় জনগণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (অসি) জানান, “অভিযুক্ত বিষাদু চন্দ্র দাসের বিরুদ্ধে প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে এবং ন্যায়বিচারের স্বার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয় জনগণের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলেও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পুলিশ জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে এবং আইন নিজের হাতে না নেওয়ার জন্য অনুরোধ করেছে।

অন্যদিকে, মানবাধিকার ও ধর্মীয় সহনশীলতার বিষয়ে সচেতন মহল ঘটনার গভীর তদন্ত ও ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!