1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক বিমান হামলায় নিহত ১৫, প্রতিশোধের প্রতিশ্রুতি তালেবানের

  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

আফগানিস্তানের পাকতিকা প্রদেশে ব্যাপক বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে নারী ও শিশুসহ অন্তত ১৫ জন নিহত হয়েছে। এরমধ্যে যেখানে একটি পরিবারের পাঁচ সদস্য নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন বেশ কয়েকজন, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে তালেবান কর্তৃপক্ষ।

মঙ্গলবার দিবাগত রাতে বারমাল জেলার লামানসহ সাতটি গ্রামকে লক্ষ্য করে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে আফগান সংবাদমাধ্যম খামা প্রেস।

স্থানীয় সূত্রের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, পাকিস্তানি যুদ্ধ বিমানগুলো বোমা হামলায় বারমালের মুর্গ বাজার গ্রামটি পুরোপুর ধ্বংস হয়ে গেছে, যা চলমান মানবিক সংকট এবং এই অঞ্চলে উত্তেজনাকে আরও বাড়িয়ে দিয়েছে।

এদিকে এই বিমান হামলার প্রতিক্রিয়ায় কঠোর প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মন্ত্রণালয় হামলার নিন্দা জানিয়ে বলেছে, তাদের ভূমি এবং সার্বভৌমত্ব রক্ষা করা তাদের বৈধ অধিকার।

অন্যদিকে, আনুষ্ঠানিকভাবে এই বিমান হামলার বিষয়টি নিশ্চিত করেনি পাকিস্তান। তবে দেশটির সামরিক বাহিনীর ঘনিষ্ঠ নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, সীমান্তের কাছে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) আস্তানাকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

উল্লেখ্য, পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) সাম্প্রতিক মাসগুলোতে পাকিস্তানি সেনাবাহিনীর ওপর আক্রমণ বাড়িয়েছে। ইসলামাবাদের অভিযোগ পাকিস্তানে টিটিপিসহ সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলোকে আশ্রয় দিচ্ছে আফগানিস্তান। তবে আফগান তালেবান অবশ্য এই অভিযোগ অস্বীকার করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!