1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ঘোষণা আইসিসির, বাংলাদেশের গ্রুপে যেসব দল

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

চ্যাম্পিয়ন্স ট্রফি অবশেষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। পাকিস্তানের এককভাবে এ টুর্নামেন্ট আয়োজন করার কথা থাকলেও ভারতের আপত্তির কারণে ঝুলে ছিল এর ভবিষ্যৎ। পাকিস্তানে গিয়ে খেলতে আপত্তির কারণে অবশেষে হাইব্রিড মডেলেই আয়োজিত হবে আইসিসির এ মেগা ইভেন্ট। নিরপেক্ষ ভেন্যু হিসেবে বেছে নেয়া হয়েছে সংযুক্ত আরব আমিরাতকে। আগামী ১৯ ফেব্রুয়ারি মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি। উদ্বোধনী ম্যাচে করাচিতে মুখোমুখি হবে পাকিস্তান ও নিউজিল্যান্ড।

আগামী বছরের ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি চলবে ৯ মার্চ পর্যন্ত। আসন্ন টুর্নামেন্টে দুই গ্রুপে ভাগ হয়ে এই টুর্নামেন্টে খেলবে আটটি দল। গ্রুপ ‘এ’তে বাংলাদেশের পাশাপাশি রয়েছে স্বাগতিক পাকিস্তান, ভারত ও নিউজিল্যান্ড। আর আফগানিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা রয়েছে বি গ্রুপে।

উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে করাচিতে মাঠে নামবে পাকিস্তান। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের, এই ম্যাচটি হবে নিরপেক্ষ ভেন্যু দুবাইয়ে।

আসন্ন আসরে ভারত-পাকিস্তানের জমজমাট লড়াইটি অনুষ্ঠিত হবে ২৩ ফেব্রুয়ারি, এই ম্যাচটিও হবে দুবাইয়ে। আর বাংলাদেশের দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৪ ফেব্রুয়ারি, রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। পাকিস্তানের বিপক্ষেও রাওয়ালপিন্ডিতেই মাঠে নামবে টাইগাররা, ম্যাচটি হবে ২৭ ফেব্রুয়ারি।

ct

গ্রুপ পর্বের খেলা শেষে এবারের আসরে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ৪ ও ৫ মার্চ। প্রথম সেমিফাইনালের ভেন্যু রাখা হয়েছে দুবাই, আর দ্বিতীয় সেমির ভেন্যু লাহোর। ভারত ফাইনালে ওঠতে ব্যর্থ হলে শিরোপা নির্ধারণী ম্যাচটিও লাহোরেই অনুষ্ঠিত হবে, তবে রোহিত শর্মারা ফাইনাল খেললে ম্যাচটি হবে দুবাইয়ে। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ মার্চ। শেষ চারের দুই ম্যাচ এবং ফাইনালের জন্য একদিন করে রিজার্ভ ডে রাখা হয়েছে।

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি 

তারিখ ম্যাচ ভেন্যু
১৯ ফেব্রুয়ারি পাকিস্তান-নিউজিল্যান্ড করাচি
২০ ফেব্রুয়ারি বাংলাদেশ-ভারত দুবাই
২১ ফেব্রুয়ারি আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা করাচি
২২ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড লাহোর
২৩ ফেব্রুয়ারি পাকিস্তান-ভারত দুবাই
২৪ ফেব্রুয়ারি বাংলাদেশ-নিউজিল্যান্ড রাওয়ালপিন্ডি
২৫ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা রাওয়ালপিন্ডি
২৬ ফেব্রুয়ারি আফগানিস্তান-ইংল্যান্ড লাহোর
২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ-পাকিস্তান রাওয়ালপিন্ডি
২৮ ফেব্রুয়ারি আফগানিস্তান-অস্ট্রেলিয়া লাহোর
১ মার্চ দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড করাচি
২ মার্চ নিউজিল্যান্ড-ভারত দুবাই
৪ মার্চ প্রথম সেমিফাইনাল দুবাই
৫ মার্চ দ্বিতীয় সেমিফাইনাল লাহোর
৯ মার্চ ফাইনাল লাহোর/দুবাই

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!