1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইয়েমেনে বোমা হামলার সময় নিজেদের যুদ্ধবিমান ভূপাতিত করল যুক্তরাষ্ট্র

  • প্রকাশের সময় : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮০ বার পড়া হয়েছে

আরটি

যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ভুলবশত লোহিত সাগরের ওপর নিজেদের এফ/এ-১৮ যুদ্ধবিমানকেই গুলি করে ভূপাতিত করেছে। স্থানীয় সময় রোববার ভোরে এ ঘটনা ঘটে।

মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) তথ্যমতে, যুদ্ধবিমানটি মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে উড্ডয়ন করেছিল। ক্ষেপণাস্ত্র ক্রুজার গেটিসবার্গ এটিকে আঘাত করে। নিজেদের ছোড়া গুলির (ফ্রেন্ডলি ফায়ার) ঘটনার পর দুজন পাইলটই নিরাপদে যুদ্ধবিমানটি থেকে বেরিয়ে পড়েন। তাদের উদ্ধার করা হয়েছে। পাইলটদের একজন সামান্য আহত হয়েছেন।

সেন্টকম আরও জানায়, ইরানপন্থী হুথি বিদ্রোহীদের মোকাবিলায় ইয়েমের সানায় তাদের কথিত ক্ষেপণাস্ত্র ভান্ডারগুলোকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের যৌথ বোমা হামলা চালানো মধ্যে নিজেদের বিমান ভূপাতিত করার খবর পাওয়া গেল।

তবে বিষয়টি আরও বিস্তারিত খতিয়ে দেখতে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছে সেন্টকম।

সেন্টকম জানিয়েছে, এ সময় লোহিত সাগরের ওপরে হুথিদের একাধিক ড্রোন ও জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ভূপাতিত করা হয়েছে।

ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে লোহিত সাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে হামলা চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা।

জবাবে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য হুথিদের অবস্থানে হামলা চালিয়ে আসছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!