1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন অশ্বিন

  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার রবীচন্দ্রন অশ্বিন। ব্রিসবেন টেস্টের শেষ দিনের খেলা চলছিল আজ। বৃষ্টির কারণে খেলা যখন বন্ধ তখন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে একটি ভিডিও। তাতে দেখা যায়, ড্রেসিংরুমে বিরাট কোহলির সঙ্গে আলাপ করছেন অশ্বিন।

তাদের কথোপকথনের একপর্যায়ে হঠাতই অশ্বিনকে জিড়িয়ে ধরেন কোহলি। এ সময় অশ্বিনকে নিজের চোখ মুছতেও দেখা যায়। খলি এবং অশ্বিনের মধ্যকার এমন আবেগঘন মুহূর্ত দেখেই ক্রিকেটপ্রেমীরা ধারণা করেছিলেন, অশ্বিনের অবসরের ঘোষণা হয়তো আসছে শীঘ্রই। তবে তা যে এতো দ্রুত আসবে তা হয়তো অনেকেই ধারণা করেননি।

ব্রিসবেনে জয়ের জন্য অস্ট্রেলিয়ার দেয়া ২৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ভারত স্কোরবোর্ডে ৮ রান তুলতেই আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হয়। এরপর বৃষ্টির কারণে খেলা আর মাঠে গড়ায়নি, ফলে ড্র হয় ম্যাচটি। ম্যাচ শেষ হওয়ার পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন অশ্বিন। উল্লেখ্য, ব্রিসবেন টেস্টে ভারতের একাদশে ছিলেন না এ স্পিনার।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!