1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

আবু সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও সুষ্ঠু বিচারের দাবিতে বেরোবিতে মানববন্ধন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৮৯ বার পড়া হয়েছে

কামরুল হাসান কাব্য বেরোবি প্রতিনিধি:

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ ও বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের হত্যা মামলার আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার(১২ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।এ সময় ইংরেজি বিভাগের শিক্ষার্থী সুমন সরকার বলেন, জুলাই বিপ্লবের মূল মূল মধ্যমণি শহীদ আবু সাঈদ সহ সারাদেশের যত শহীদ রয়েছে, সারাদেশের যত পুঙ্গুত্ববরণকারী রয়েছে সুদীর্ঘ সাড়ে চার মাস পেয়ে গেল এখনো আমরা সঠিক তাদের সঠিক বিচার পাইনি। শহীদ এবং পুঙ্গুত্ব বরণ কারীর পরিবারেরা আহাজারি করছে, শহীদের আত্মারা এখনো কবরে কষ্ট পাচ্ছে কিন্তু খুনিরা লাগামহীন ভাবে সারাদেশে সারা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে অনায়াসে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামের কুলাঙ্গার মশিউর ও আসাদ মন্ডলকে গ্রেফতার করা হয়নি, বিশ্ববিদ্যালয়ের যে সকল কর্মচারী-কর্মকর্তারা, পুলিশ- প্রশাসন যারা জড়িত ছিল তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়নি।

বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন,আমরা আবু সাঈদ হত্যার মামলা নিয়ে কোনো টালবাহানা মেনে নেব না, আবু সাঈদ হত্যা মামলায় কোন ধরনের শুভংকরের ফাঁকি দেখতে চাই না, সকল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই হত্যাকাণ্ডের নির্দেশদদাতা অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনতে হবে।

যদি কোন অনতিবিলম্বে বিচার কাজ সামনে অগ্রসর করা না হয় তাহলে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণা করব।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!