1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

২০৩০ ফুটবল বিশ্বকাপ ছয় দেশে, ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৯৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

২০৩৪ সালের ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব, আর ২০৩০ সালের আসর অনুষ্ঠিত হবে স্পেন, পর্তুগাল ও মরক্কোতে। বিশ্বকাপের শতবর্ষ উপলক্ষে দক্ষিণ আমেরিকার তিন দেশ—উরুগুয়ে, আর্জেন্টিনা এবং প্যারাগুয়েতে হবে বিশেষ তিনটি ম্যাচ। এই ঘোষণা দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

ফিফা প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো বুধবার একটি ভার্চুয়াল বিশেষ কংগ্রেসের পর এই সিদ্ধান্ত জানান। ২০৩০ ও ২০৩৪ সালের বিশ্বকাপ আয়োজক হওয়ার জন্য কেবল একটি করে প্রস্তাব জমা পড়েছিল, যা সাধারণ সম্মতির ভিত্তিতে অনুমোদিত হয়।

২০৩০ সালের বিশ্বকাপ নিয়ে ইনফান্তিনো বলেন, “আমরা ফুটবলকে আরও বেশি দেশে পৌঁছে দিচ্ছি। দলসংখ্যা বাড়লেও মানের কোনো কমতি হয়নি; বরং এটি সুযোগ বৃদ্ধি করেছে।”

২০৩০ সালে বিশ্বকাপের শতবর্ষ উদযাপনের এর চেয়ে ভালো উপায় আর কী হতে পারে! ছয়টি দেশ, তিনটি মহাদেশ, ৪৮টি দল ও ১০৪টি ম্যাচ নিয়ে এই আসর ঐতিহাসিক হতে যাচ্ছে। পুরো বিশ্ব স্থির হয়ে গিয়ে বিশ্বকাপের শতবর্ষ উদযাপন করবে।”

“বিশ্বকাপ আয়োজনে প্রস্তাব দেওয়ার জন্য সব আয়োজক দেশকে ধন্যবাদ জানাই। পাশাপাশি ছয়টি কনফেডারেশনের প্রেসিডেন্ট এবং তাদের দলগুলোর প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা জানাই,” তিনি যোগ করেন।

মরক্কো, স্পেন ও পর্তুগালের প্রস্তাব অনুযায়ী, ২০৩০ সালের বিশ্বকাপ তিনটি মহাদেশ ও ছয়টি দেশে হবে। উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়ে আয়োজন করবে শতবর্ষের বিশেষ তিনটি ম্যাচ।

অস্ট্রেলিয়া এবং ইন্দোনেশিয়া যৌথভাবে আয়োজক হওয়ার পরিকল্পনা করলেও পরে সরে দাঁড়ায়।  এরই মধ্যে অবশ্য নরওয়ের ফুটবল ফেডারেশন (এনএফএফ) সাধারণ সম্মতির ভিত্তিতে আয়োজক নির্বাচন প্রক্রিয়ার বিরোধিতা করেছে এবং ফিফার বাছাই প্রক্রিয়াকে “ত্রুটিপূর্ণ ও অসঙ্গতিপূর্ণ” বলে উল্লেখ করেছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!