1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন ভূরুঙ্গামারীতে পুলিশ-বিজিবির যৌথ অভিযানে গাঁজার গাছ সহ মাদককারবারি আটক জরায়ুমুখ ক্যান্সার স্ক্রিনিংয়ে কুড়িগ্রামে সেরা নাগেশ্বরী, সম্মাননা পেলেন নার্স নাজমা দুধকুমার নদে সাঁড়াশি অভিযান, জব্দ ২ হাজার ৫০০ মিটার চায়না জাল

চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪
  • ২৪৮ বার পড়া হয়েছে

মিজানুর রহমান মিজান (চিলমারী,কুড়িগ্রাম)প্রতিনিধিঃ

“আর নয় বাল্যবিয়ে, এগিয়ে যাব স্বপ্ন নিয়ে” এই প্রতিপাদ্য নিয়ে কুড়িগ্রামের চিলমারীতে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ ডিসেম্বর) সকালে উপজেলার রাজার ভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে থানাহাট ইউনিয়ন স্বেচ্ছাসেবী যুব সংগঠনের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামান শাহ।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ তাহের আলী‘র সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজারভিটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ সুরাইয়া আনছারী, সহকারী শিক্ষক মোঃ আব্দুল হাই, আরডিআরএস বাংলাদেশ চিলড্রেন নট ব্রাইড প্রকল্পের টেকনিক্যাল (লিড) অফিসার মোঃ আব্দুল মোমেন হোসেন, চিলমারী উপজেলা যুব প্লাটফর্ম ও রমনা ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মিজানুর রহমান মিজান, থানাহাট ইউনিয়ন যুব সংগঠনের সভাপতি মোঃ জাদি রানা, চিলড্রেন নট ব্রাইড প্রকল্পের ফিল্ড ফেসিলিটেটর মোঃ শাহ আলম, বিবেকানন্দ বিশ্বাস, মশিউর রহমান প্রমুখ।
আলোচনা শেষে বাল্যবিবাহকে না বলে বাল্যবিবাহ বন্ধে প্রতিশ্রæতি দিয়ে উপস্থিত সকলে গণসাক্ষর প্রদান করেন। এরআগে রাজারভিটা মাদ্রাসা থেকে একটি র‌্যালি বের হয়ে বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!