1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

জাবি উপাচার্যের কলম্বো গমন রুটিন দায়িত্বে উপ-উপাচার্য

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পড়া হয়েছে

রিপন বারী জাবি প্রতিনিধি:

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান ব্রিটিশ কাউন্সিল কর্তৃক আয়োজিত ‘South Asia Deep Dialogue on Widening Access to Quality Tertiary Education Through Transnational Education’ শীর্ষক কনফারেন্সে অংশগ্রহণের জন্য শ্রীলঙ্কার রাজধানী কলম্বো গমন করেছেন।

আজ সোমবার ০৯ ডিসেম্বর ২০২৪ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে আরও বলা হয়,
তিনি আগামী ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত কলম্বোতে অবস্থান করবেন। গতকাল ০৮ ডিসেম্বর ২০২৪ তারিখ, শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপিত এক সরকারি অফিস আদেশ অনুযায়ী ০৭ ডিসেম্বর ২০২৪ তারিখে থেকে ১২ ডিসেম্বর ২০২৪ তারিখ পর্যন্ত উপাচার্যের ছুটি মঞ্জুর করা হয়। কনফারেন্সে অংশগ্রহণ উপলক্ষে উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেছেন, এই কনফারেন্সে অংশগ্রহণের ফলে উচ্চশিক্ষার মানোন্নয়নে যুক্তরাজ্য এবং দক্ষিণ এশীয় দেশগুলোর উচ্চশিক্ষার ধারনা পাওয়া যাবে এবং আন্তঃরাষ্ট্রীয় শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে দ্বি-পাক্ষিক সুযোগের সম্প্রসারণ ঘটবে।

উপাচার্যের রুটিন দায়িত্বে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান কলম্বোতে অবস্থানকালে তাঁর ছুটিকালীন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মোহাম্মদ মাহফুজুর রহমান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য-এর রুটিন দায়িত্ব পালন করবেন।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!