1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
এনসিপির ভূরুঙ্গামারী উপজেলা আহ্বায়ক কিরন, সদস্য সচিব আনিস ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ভূরুঙ্গামারীতে জশনে জুলুস ভূরুঙ্গামারীতে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মোটিভেশনাল সেমিনার ভূরুঙ্গামারীতে ঔষধ আইন পরিপালন ও অ্যান্টিবায়োটিক নিয়ে সচেতনতামূলক সভা ভূরুঙ্গামারীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর এক মাসের কারাদণ্ড ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন, কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভূরুঙ্গামারীতে প্রথম হাসি প্রজেক্টের ক্যপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ ভূরুঙ্গামারীতে বৃক্ষরোপণ ও চারা বিতরণ, পরিবেশ রক্ষায় সচেতনতার বার্তা ভূরুঙ্গামারীতে মাদক প্রতিরোধে মানববন্ধন ভূরুঙ্গামারীতে ১৭৪০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল জব্দ করে ধ্বংস করল প্রশাসন

কুড়িগ্রামে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

  • প্রকাশের সময় : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ২০৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ কুড়িগ্রাম  জেলায় পৃথক দুটি অভিযানে ১৯৬ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজাসহ তিন মাদক কারবারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৮ ডিসেম্বর (শুক্রবার) বিকাল আনুমানিক ৫টা নাগেশ্বরী থানা পুলিশের একটি চৌকস টিম নাগেশ্বরী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মেছনিরপাড় এলাকায় চেকপোস্ট পরিচালনা করে। এ সময় সাপখাওয়া এলাকার মো. নজরুল ইসলাম ওরফে নজু (৪৪) এবং মেছনিরপাড় এলাকার মোছা. সালেহা বেগম (৪৫) কে ১০১ পিস ইয়াবা ও ২০ পুড়িয়া গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

অপরদিকে, একই দিন রাত আনুমানিক ১০টায় কুড়িগ্রাম সদর উপজেলার কাটালবাড়ি এলাকায় অভিযান চালায় কুড়িগ্রাম থানার একটি চৌকস টিম। এ সময় মাদক কারবারি মো. বাচ্চু মিয়া (৩৫)-এর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে ৯৫ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।

কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার জানিয়েছেন, “মাদক আমাদের সমাজের জন্য একটি ভয়ংকর ব্যাধি। কুড়িগ্রাম জেলা পুলিশ মাদক নির্মূলের জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে, যাতে সমাজকে মাদকমুক্ত করা যায়।”

গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নাগেশ্বরী ও কুড়িগ্রাম থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!