1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ভারতসহ দক্ষিণ এশিয়ার তিন দেশ সফর করবেন ডোনাল্ড লু, লক্ষ্য কী?

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২২৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের প্রধান অংশীদারদের সঙ্গে সহযোগিতার সম্পর্ক জোরদার এবং আঞ্চলিক সমৃদ্ধি ও নিরাপত্তার উন্নতি করার লক্ষ্যে দক্ষিণ এশিয়ার তিনটি দেশ সফর করবেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। ৩ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ভারত, শ্রীলঙ্কা ও নেপাল সফর করবেন তিনি।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে একথা জানিয়ে বলা হয়েছে, মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লিতে মার্কিন-ভারত ইন্দো-প্যাসিফিক অন্তর্ভুক্তিমূলক নীতি প্রয়োগে সহযোগিতা করবেন।

 

ডোনাল্ড লু মার্কিন-ভারত পূর্ব এশিয়া আলোচনা সভায় নেতৃত্বদানকারী যুক্তরাষ্ট্রের পূর্ব এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেনিয়েল ক্রিটেনব্রিঙ্কের সঙ্গে যোগ দেবেন বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

 

ভারতে সফরকালে দেশটির সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে পৃথক আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনাসভায় বৈশ্বিক ও আঞ্চলিক পরিপ্রেক্ষিত ইস্যুগুলো স্থান পাবে।

 

ভারত সফরের পর ডোনাল্ড লু ৫ ডিসেম্বর শ্রীলঙ্কার রাজধানী কলম্বো যাবেন। সেখানে টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি, দুর্নীতি দমন, দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক জোরদারে যুত্তরাষ্ট্র-শ্রীলঙ্কান যৌথ প্রচেষ্টাগুলোকে এগিয়ে নিতে শ্রীলঙ্কার সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি।

 

শ্রীলঙ্কা সফরে মার্কিন সাহায্য সংস্থা ইউএসএআইডির উপ-সহকারী প্রশাসক অঞ্জলী কাউর এবং মার্কিন অর্থ মন্ত্রণালয়ের উপ-সহকারী মন্ত্রী রবার্ট ক্যার্ফোথকে নিয়ে শ্রীলঙ্কার সিনিয়র সরকারি কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাত করবেন লু।

 

পরে নেপালের রাজধানী কাঠমান্ডুতে দেশটির সিনিয়র নেতাদের সঙ্গে পরিবেশ রক্ষায় অগ্রগতি, নারীর ক্ষমতায়ন এবং টেকসই উন্নয়ন ও অগ্রগতি নিয়ে আলোচনা করবেন ডোনাল্ড লু। নেপাল সফর শেষে ডোনাল্ড লু নিজ দেশে ফিরে যাবেন।

 

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!