1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারীতে ১২ বছরের শিশুকে বিবস্ত্র করে নির্যাতনের অভিযোগ আইএসও ২২০০০, জিএমপি ও এইচএসিসিপি সনদ অর্জন করল আকিজ এগ্রো ফিড ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের অভিযোগে ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের বর্ণাঢ্য র‍্যালী ও সমাবেশ ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা ভূরুঙ্গামারীতে জাতীয় যুব দিবস উদ্‌যাপন, যুব ঋণের চেক বিতরণ ভূরুঙ্গামারীতে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ভূরুঙ্গামারীতে আরডিআরএস’র স্বাস্থ্য ক্যাম্প নাগেশ্বরীর মেয়ে অনন্যা এবার নেপালে, বাল্যবিবাহ প্রতিরোধে আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশের প্রতিনিধি ভূরুঙ্গামারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

মারা গেছেন এসএ গেমসে সোনাজয়ী শুটার সাদিয়া

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ডিসেম্বর, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক: 

না ফেরার দেশে পাড়ি জমালেন ২০১০ সালের এসএ গেমসে সোনা জয়ী শুটার সাদিয়া সুলতানা। সোমবার চট্টগ্রামের একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন সাদিয়া। সোমবার নিজ বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে গুরুতর আহত হন তিনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সাদিয়া।

তার মৃত্যুর বিষয়টি একটি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন শুটিং ফেডারেশনের যুগ্ম সম্পাদক মুশতাক। তিনি বলেন, ‘আমরাও শুনেছি চট্টগ্রামে আত্মহত‍্যা করেছে। ও চট্টগ্রামেই থাকতো। বেশ কিছু দিন ধরে মানসিক অবসাদে ভুগছিল। আমরা ফেডারেশনের পক্ষ থেকে আর্থিক ও মানসিকভাবে সাহায‍্য করেছি। কিন্তু শেষ পর্যন্ত এমন একটি দুঃসংবাদ আমাদের শুনতে হলো।’

এই আসরে ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জেতেন সাদিয়া। একই বছর শারমিন আক্তার রত্নার সঙ্গে জুটি বেধে দিল্লিতে কমনওয়েলথ শুটিং চ্যাম্পিয়নশিপের দলগত ইভেন্টে সোনা জেতেন তিনি।

শুটিং ক্যারিয়ারে সাদিয়া সর্বশেষ সাফল্য পান ২০১৩ সালে বাংলাদেশ গেমসে। ১০ মিটার এয়ার রাইফেল পদক জেতেন তিনি। এরপর আর শুটিংয়ে দেখা যায়নি তাকে। ২০১৭ সালে এক দুর্ঘটনায় আগুনে পুড়ে দীর্ঘদিন অসুস্থ ছিলেন সাদিয়া।

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!