1. atik@kurigramsongbad.com : atik :
  2. editor1@kurigramsongbad.com : কুড়িগ্রাম সংবাদ :
  3. sifat@kurigramsongbad.com : sifat :
  4. siteaccess@pixelsuggest.com : কুড়িগ্রাম সংবাদ :
সাম্প্রতিক :
ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে দেশে ফিরলেন এক নারী সহ তিন বাংলাদেশী কুড়িগ্রামে এগিয়ে চলছে স্কুল ফিডিং কর্মসূচি; বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি ও মনোযোগ ভূরুঙ্গামারীতে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ছয়জনের বিরুদ্ধে থানায় অভিযোগ ভূরুঙ্গামারীতে ফার্মেসি ব্যবসায়ীদের নিয়ে সচেতনতামূলক সভা চরমোনাই পীরের উপস্থিতিতে ভূরুঙ্গামারী ইসলামী আন্দোলনের নতুন কমিটি ডেঙ্গু প্রতিরোধে ভূরুঙ্গামারীতে পরিচ্ছন্নতা অভিযান ভূরুঙ্গামারীতে ইয়াবা-গাঁজাসহ দুইজন গ্রেপ্তার দেশজুড়ে সেরা ডিল ও ডেলিভারি সুবিধা নিয়ে শুরু হচ্ছে দারাজ ৯.৯ অ্যানিভার্সারি সেল ভূরুঙ্গামারীতে উপকারভোগীদের মাঝে এসডিএস’র বকনা বাছুর বিতরণ আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসে ভূরুঙ্গামারীতে আলোচনা সভা

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহঃ রাশেদুল ইসলাম

  • প্রকাশের সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ৯২২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: 

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হয়েছেন শেকৃবির কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মুহ. রাশেদুল ইসলাম। সোমবার (২ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২১–এর ১০(১) ধারা অনুযায়ী শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কীটতত্ত্ব বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মুহাম্মদ রাশেদুল ইসলামকে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে চার শর্তে নিয়োগ প্রদান করা হলো।

ইতিমধ্যে নতুন এই বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভর্তির কার্যক্রম শুরু হয়েছে, আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে ক্লাস শুরুর কথা রয়েছে। কুড়িগ্রাম ভোকেশনাল মোড়ে একটি ভাড়া ভবনে প্রশাসনিক ও টেক্সটাইল মোড় রেলগেট এলাকায় একটি ভাড়া ভবনে একাডেমিক কার্যক্রম চলছে। ২০২২ সালের এপ্রিল মাসে প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ পান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাকির হোসেন। তাঁর নিয়োগ ছিল চার বছরের জন্য। মেয়াদ শেষ হওয়ার প্রায় দেড় বছর আগেই তাঁকে সরিয়ে দেওয়া হলো।

অধ্যাপক জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলাম। কিছুদিন ডেপুটেশনে ছিলাম। আজ আবারও সেই আগের চাকরিতে জয়েন করেছি। দেশ–বিদেশের বিভিন্ন শিক্ষাবিদের সমন্বয়ে কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সিলেবাস সাজিয়েছিলাম। যিনি উপাচার্য হলেন, তিনিও দক্ষ মানুষ। আশা করি, আগামী দিনে সবকিছু সুন্দরমতো হবে।’

পোস্টটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরিতে আরো খবর


Kurigram Songbad © 2025. All Rights Reserved.
Built with care by Pixel Suggest
error: Content is protected !!